somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ধূমকেতু নিওওয়াইজ / Comet NEOWISE

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০২০ ইং সালের ২৭শে মার্চ নাসার নিওওয়াইজ (NEOWISE) স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন C/2020 F3 (NEOWISE) বা Comet NEOWISE বা নিওওয়াইজ ধূমকেতুটিকে। সেই সময়, এটি একটি দশম-মাত্রার ধূমকেতু ছিল, যা সূর্য থেকে ২ AU (৩০০ মিলিয়ন কিলোমিটার বা ১৯০ মিলিয়ন মাইল) এবং পৃথিবী থেকে ১.৭ AU (২৫০ মিলিয়ন কিলোমিটার বা ১৬০ মিলিয়ন মাইল) দূরে অবস্থান করছিলো।



জ্যোতির্বিজ্ঞানীরা জানান ২০২০ ইং সালের জুলাই মাসের মধ্যে নিওওয়াইজ ধূমকেতুটি খালি চোখে দৃশ্যমান হওয়ার পক্ষে যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠবে। গত ৩ জুলাই সূর্যের কাছ দিয়ে যাওয়ার বেশ কিছু দিন আগে থেকেই ধূমকেতুটির দুটি লেজ তৈরি হয়েছে। একটি আয়নিত গ্যাসের, অন্যটি ধুলোর। ধুলোর উপরে সূর্যালোক প্রতিফলিত হয়ে উজ্জ্বল করে তুলেছে। ১৪ জুলাই থেকে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে প্রতিদিন সপ্তর্ষি মণ্ডলের নিচে প্রায় ২০ মিনিট নিওওয়াইজ ধূমকেতুটি দেখা যাবে। আর প্রতিদিন ২ ডিগ্রি উপরে উঠতে থাকবে ধূমকেতুটি। ২২ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে নিওওয়াইজ ধূমকেতুটি। তখন পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় ১০ কোটি ৩০ লাখ কিলোমিটার।



৩০ জুলাই সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে সপ্তর্ষি মণ্ডলের নিচে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে ধূমকেতুটি দেখতে পাওয়া যাবে। তবে জুলাইয়ের শেষ থেকে আস্তে আস্তে দৃষ্টি থেকে চলে যাবে ধূমকেতুটি।



আগেই বলেছি খালি চোখেই দেখা যাবে বিরল এ মহাজাগতিক দৃশ্য। তবে আমাদের শহুরে লাইট-ডাস্ট-ফগ পলুশনের কারণে খালি চোখে দেখতে পাওয়া কঠিন হয়ে যাবে। তাছাড়া শহরে দিগন্তই ঢাকা থাকে দালানের আড়ালে, তাই দেখতে পাওয়ার সুযোগ আরো কমে যায়। শহরবাসী ছাদের উপরে দাঁড়িয়ে চোখে দূরবিন লাগিয়ে দেখতে হবে হয়তো। গ্রামের দিকে অন্ধকারাচ্ছন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা যাবে। দূরবিনের সাহায্যে আগষ্ট মাসের মধ্যভাগ পর্যন্ত দেখা যেতে পারে। কোনো কারণে এবার যদি নিওওয়াইজ ধূমকেতুটি দেখতে না পারেন তাহলে একে আবার দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র ৬ হাজার ৮০০ বছর।



আমরা জানি ধূমকেতু সূর্যকে অতিমাত্রায় উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। সূর্যকে এক বার পাক খেতে যে সময় লাগে তাকে বলে পরিক্রমণ কাল। জ্যোতির্বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন নিওওয়াইজ ধূমকেতুটির পরিক্রমণ কাল ৬৮০০ বছর। অর্থাৎ ধূমকেতুটি টিকে থাকলে ৬৮০০ বছর পরে হয়তো আরেকবার দেখা দিতে পরে পৃথিবীর মানুষের কাছে। মনে রাখবেন এ শতকের সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু এটি। আকাশ পরিষ্কার থাকলে বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী না হতে পারলে আর সুযোগ নাও আসতে পারে। জুলাই এর শেষের দিকেই ধীরে ধীরে সে দূরে যাত্রা করবে। আবার হয়তো ফিরবে ৬৮০০ বছর পর!








ছবি : নেট
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৭
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×