somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাধিকার রূপ বর্ণনা

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শ্রীকৃষ্ণকীর্তন হলো বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্যগ্রন্থ। তেরো খণ্ডে বিভক্ত কাব্যের বৃন্দাবন খণ্ডে কৃষ্ণ ১৬,০০০ গোপীদের সঙ্গে রাসলীলা শেষ করে রাধিকার কাছে যেতে দেড়ি হয়ে যায়। ফলে রাধিকা যায় রেগে। কৃষ্ণ নানান ভাবে রাধিকার রাগ ভাঙ্গানোর চেষ্টা করে বিফল হয়। তখন কৃষ্ণ রেগে গিয়ে রাধা আর তাঁর সখীরা বৃন্দাবনের যত ফুল নষ্ট করেছে তার সব এখনই ফেরত চায়। ফুল ফিরিয়ে দিতে না পারলে ফুলের বিনিময়ে চুম্বন দিতে হবে। রাধিকা তখন কৃষ্ণকে বলেন তার কাছে সব ফুল নেই, অল্প কিছু ফুল আছে সেগুলিই কৃষ্ণকে দিয়ে দিবেন। তখন কৃষ্ণ বলেন রাধিকার সমস্ত শরীর জুড়িই আছে সেই সব ফুল যা তিনি চান।



এই হচ্ছে সেই গানটি যা কৃষ্ণ গেয়েছিলো রাধিকার রূপের বর্ননায়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তি : গানটি পড়িতে গিয়া মস্তিষ্ক হোঁচট খাইলে মরুভূমির জলদস্যুকে দায়ি করা যাইবে না।

তমাল কুসুম চিকুর গণে।
নীল কুরুবক তোর নয়নে।।
সুপুট নাসা তিলফুলে।
দেখি তোর গণ্ডযুগ মহুলে।।
আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে।
কণ্ণ যুগ তোর এ বগহুলে।।
মুকুলিত কুন্দ তোর দশনে।
খস্তরী কুসুম তোর বসনে।।
ভুজযুগ হেম যূথিকা মালে।
আশোকতবক করযুগলে।।
মুকুলিত থলকমল তনে
রোমারাজী তাত আতয়ীগণে।।
গভীর নাভী নাগেশর ফুলে।
কনক কেতকী জংঘ যুগলে।।
চরণকমল থলকমলে।
আঙ্গুলী চম্পক কলিকা জালে।।
নখরনিকর দেখি গুলালে।
শিরীষ কুসুম তনু সকলে।।
কনক চম্পক কুসুম পান্তী।।
তোহ্মার সকল শরীর কান্তী।।
নেআলী সেআলী মাহ্লী বিকসে।
তোহ্মার মধুর ঈষত হাসে।।
দেখো মধুর ঈষত হাসে।।
দেখোঁ মো তোর ফুল শরীরে।
গাইল চণ্ডীদাস বাসলী বরে।






যদি উপরের কাব্যাংশটুকু পড়ে অর্থ বুঝতে ব্যর্থ হন তাহলে নিচের সরলিকরণ চেষ্টাটুকু পড়ে দেখতে পারেন। (হুবহু অনুবাদ নয়) যদিও সেখানেও ইচ্ছাকৃত ভাবে বেশ কিছু কঠিন-প্রাচীন শব্দ রেখে দিয়েছি।


রাধিকা তোমার কেশ তমাল ফুলের ময়ূরপুচ্ছ,
ঐ নীলাঞ্জন নয়ন নীল কুরুবক।
তোমার সুগঠিত নাসিকায় যেন তিলফুলের শোভা, আর
কপলযুগলে মহুয়া ফুলের মাদকতা।

রাধিকা তোমার রক্তিম অধরে বান্ধুলির আভা,
কর্ণে তোমার বকফুলের শোভা।
তোমার শুভ্র দশন রাজি যেন আধফোটা কুন্দ, আর
বসনে তোমার কস্তুরীকুসুমের আভাস।

রাধিকা তোমার বাহুযুগল স্বর্ণযুথিকার মালা,
করযুগলে তোমার অশোকের রক্তিমা।
তোমার পয়োধর যেন দুই মুকুলিত স্থল্পপদ্ম, আর
গভীর নাভিদেশ নাগেশ্বরের ফুল।

রাধিকা তোমার জঙ্ঘাযুগল স্বর্ণকেতকী,
চরণ তোমার চরণ কমল, দুটি স্থলপদ্ম।
তোমার আংঙুলগুলি যেন চাঁপারকলি, আর
সর্বাঙ্গে শিরিষ ফুলের কোমলতা।

রাধিকা তোমার নখরে গুলাল আবীর মাখা,
দেহে তোমার কনকচাঁপার আভা।
তোমার মধুর হাসিতে নবমল্লিকা, শেফালী ও মল্লিকার ঝরে, আর
রাধিকা তোমার সর্বাঙ্গেই কুসুমের সমাহার!





যদি পুরটুকু পড়ে শেষ করে থাকেন তাহলে বুঝতে হবে আপনার যথেষ্ট ধর্য্য আছে।
এবার একটু চেষ্টা করে দেখেন কাব্যাংশে কতটি ফুলের নাম খুঁজে পান।

ছবি : নেট হতে সংগৃহীত

কবিতা ও ফুল নিয়ে অন্য একটি লেখে ছিলো আমার। চাইলে সেটিও দেখতে পারেন-
বাসা
"বাসা" কবিতার ফুল ও গাছ গুলি
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×