somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবি বর্মার কয়েকটি চিত্রকর্মের রিক্রিয়েশন

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা রবি বর্মা বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ১৮৪৮ সালের ২৯শে এপ্রিল রাজা রবি বর্মা ভারতের কেরালা রাজ্যের ‘কিলিমানুর’ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়।

১।



মাত্র ৭ বছর বয়স থেকেই তার ছবি আঁকার নেশা তাকে সবার কাছে পরিচিত করে তোলে। তাদের বাড়ির দেয়াল ভরে ওঠতো তার আঁকা পশুপাখির ছবিতে, হাটবাজারে, পথেঘাটে বহমান নিত্যদিনের জীবনযাত্রার দৃশ্যে। ১৪ বছর বয়সে রাজা রবি বর্মা জলরঙ্গে ছবি আঁকতে শেখেন এবং পরে তিনি তেলরঙ্গে ছবি আঁকায় পারদর্শী হয়ে উঠেন।

ভারতীয় ঐতিহ্য ধরে রেখে ইউরোপীয় ধাঁচে ছবি এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন রবি বর্মা।

তিনি তার চিত্রকলার বিষয়ের সন্ধানে ভারতজুড়ে ভ্রমণ করেছিলেন। তিনি প্রায়ই হিন্দু দেবী বা ভারতীয় মহিলাদের তাঁর ক্যানভাসে তুলে এনেছেন। তিনি ভারতীয় পৌরাণিক মহাকাব্যের চরিত্রগুলিকে তার কল্পনার নতুন জীবন দেন। বিশেষত মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী এবং দময়ন্তী গল্পের চরিত্র গুলির সৃষ্টিকর্মগুলি তাকে বিখ্যাত করে তোলে।

১৮৭৩ সালে মাদ্রাস চিত্রকর্ম প্রদর্শনীতে প্রথম পুরষ্কার লাভ করেন রাজা রবি বর্মা।
একই বছরে ভিয়েনা প্রদর্শনীতেও প্রথম পুরষ্কার পেয়ে তার খ্যাতি পৌছে যায় বিদেশে।
শিকাগো কলাম্বিয়ান প্রদর্শনীতে তিনটি স্বর্ণপদক পান তিনি।
১৯০৪ সালে লর্ড কার্জন, রাজা রবি বর্মাকে ‘কায়সার-ই-হিন্দ’ স্বর্ণপদকে ভূষিত করেন।

সাধারন মানুষের কাছে নিজের আঁকা ছবি পৌঁছে দিতে তাই ১৮৯৪ সালে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখানে নিজের ছবিগুলোর প্রতিলিপি তৈরি করে সারা ভারতে সেগুলি ছড়িয়ে দেন। বাংলাসহ পুরো ভারতে জনপ্রিয় হয় তাঁর ছবিগুলো।

৫৮ বছর বয়সে রাজা রবি বর্মা ত্রাভানকোরের কিলিমানুর গ্রামে মৃত্যুবরণ করেন। কেরালা সরকার তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ‘রাজা রবি বর্মা পুরষ্কারম’ প্রবর্তন করেছে।

রাজা রবি বর্মা ভারতীয় নারীর অনন্য রূপ ফুটিয়ে তুলেছিলেন তার তুলিতে। রাজা রবি বর্মার আঁকা কিছু পোর্ট্রেটকে নতুন রূপ দিয়েছেন ভারতীয় ফ্যাশন ফটোগ্রাফার ভেংকেট রাম। মডেল হিসেবে ছিলেন শ্রুতি হাসান, সামান্থা আক্কিনেনি, রামইয়া কৃষ্ণানের মতো দক্ষিণের জনপ্রিয় নায়িকা ও মডেলরা। এরাছাড়াও গ্ল্যামারজগতের বাইরের নারীরাও মডেল হিসেবে আছেন। নতুন রূপে পুরনো ছবিগুলো থাকছে আজ।



২।




৩।




৪।




৫।




৬।




৭।




৮।




৯।




১০।




১১।




১২।




১৩।




১৪।




১৫।




১৬




১৭।




১৮।




১৯।




২০।




২১।








রাজা রবি বর্মা

তথ্যসূত্র : উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, অন্তর্জাল
ছবি সূত্র : গুগলের সাহায্যে বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।


=================================================================
চিত্রশিল্প নিয়ে আমার পোস্ট গুলি

হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ১
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ২
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৩
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৪
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৫
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৬
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৭
যামিনী রায়ের আঁকা কিছু নারীচিত্র

=================================================================
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×