somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাণীর পরে রাজা, তারপরে কে?

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাণী দ্বিতীয় এলিজাবেথ ৬ ফেব্রুয়ারি ১৯৫২ থেকে ৮ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্য / ইংল্যান্ডের রাণী ছিলেন। জীবনদশায় তিনি প্রায় ৩২ টি দেশের রাণী ছিলেন, যদিও মৃত্যুকালে তার রাজত্ব ছিল ১৪ টি কমনওয়েলথ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে তাঁর ৭০ বছর ২১৪ দিনের রাজত্ব ছিল দীর্ঘতম। তিনিই ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যাবত ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান।

রাণী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পরে ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছেন তার বড় ছেলে ৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস


রাজা তৃতীয় চার্লসের পরে সিংহাসনে কে বসবেন?
রাণী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে, রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু? নাকি রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতী, রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম?


ইংল্যান্ডের রাজ সিংহাসনে কে বসবে তার একটি ধারা আছে। সহজ করে অল্প কথায় বলতে গেলে বংশের বড় ছেলে সন্তান এবং তার বংশধরেরাই উত্তরাধীকার দৌঁড়ের প্রথম সারিতে থাকবে, দ্বিতীয়-তৃতীয় সন্তানেরা ধারাবাহিক ভাবে পিছনে পরে যাবে।

বর্তমানে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে তার বড় ছেলে তৃতীয় চার্লস হয়েছেন রাজা। তারপরে এখনো আরো ৬২ জন ব্যক্তি জীবিত আছেন রাজ সিংহাসনে বসার তালিকায় অপেক্ষমান।


এই তালিকার প্রথম ধাপে আছেন ১ থেকে শুরু হয়ে ৭ পর্যন্ত ৭ জন।
দ্বিতীয় ধাপে আছেন ৮ থেকে শুরু হয়ে ১২ পর্যন্ত ৫ জন।
তৃতীয় ধাপে আছেন ১৩ থেকে শুরু হয়ে ১৫ পর্যন্ত ৩ জন।
চতুর্থ ধাপে আছেন ১৬ থেকে শুরু হয়ে ২৩ পর্যন্ত ৮ জন।
পঞ্চম ধাপে আছেন ২৪ থেকে শুরু হয়ে ২৬ পর্যন্ত ৩ জন।
ষষ্ঠ ধাপে আছেন ২৭ থেকে শুরু হয়ে ২৯ পর্যন্ত ৩ জন।


তালিকার প্রথম ধাপের ১ থেকে শুরু হয়ে ৭ পর্যন্ত ৭ জন হচ্ছেন-


(১) উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস (রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে)
- - - - (২) প্রিন্স জর্জ অফ ওয়েলস (প্রিন্স উইলিয়ামের বড় ছেলে)
- - - - (৩) রাজকুমারী শার্লট অফ ওয়েলস (প্রিন্স উইলিয়ামের মেয়ে)
- - - - (৪) প্রিন্স লুইস অফ ওয়েলস (প্রিন্স উইলিয়ামের ছোট ছেলে)


(৫) প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স (রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে)
- - - - (৬) আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর (প্রিন্স হ্যারির বড় ছেলে)
- - - - (৭) লিলিবেট মাউন্টব্যাটেন-উইন্ডসর (প্রিন্স হ্যারির বড় মেয়ে)


তালিকার দ্বিতীয় ধাপের ৮ থেকে শুরু হয়ে ১২ পর্যন্ত ৫ জন হচ্ছেন-


(৮) প্রিন্স অ্যান্ড্রু (রাণী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে)
- - - - (৯) প্রিন্সেস বিট্রিস (প্রিন্স অ্যান্ড্রুর বড় মেয়ে)
- - - - - - - - (১০) সিয়েনা ম্যাপেলি মোজি (প্রিন্সেস বিট্রিসের মেয়ে)

- - - - (১১) প্রিন্সেস ইউজেনি (প্রিন্স অ্যান্ড্রুর ছোট মেয়ে)
- - - - - - - - (১২) আগস্ট ব্রুকসব্যাঙ্ক (প্রিন্সেস ইউজেনির ছেলে)


তালিকার তৃতীয় ধাপের ১৩ থেকে শুরু হয়ে ১৫ পর্যন্ত ৩ জন হচ্ছেন-


(১৩) প্রিন্স এডওয়ার্ড (রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে)
- - - - (১৪) জেমস ভিসকাউন্ট সেভার্ন (প্রিন্স এডওয়ার্ডের ছেলে)
- - - - (১৫) লেডি লুইস উইন্ডসর (প্রিন্স এডওয়ার্ডের মেয়ে)


তালিকার চতুর্থ ধাপের ১৬ থেকে শুরু হয়ে ২৩ পর্যন্ত ৮ জন হচ্ছেন-


(১৬) প্রিন্সেস অ্যান (রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়ে)
- - - - (১৭) পিটার ফিলিপস (প্রিন্সেস অ্যানের ছেলে)
- - - - - - - - (১৮) সাভানা ফিলিপস (পিটার ফিলিপসের বড় মেয়ে)
- - - - - - - - (১৯) ইসলা ফিলিপস (পিটার ফিলিপসের ছোট মেয়ে)

- - - - (২০) জারা টিন্ডাল (প্রিন্সেস অ্যানের মেয়ে)
- - - - - - - - (২১) মিয়া গ্রেস টিন্ডাল (জারা টিন্ডালের বড় মেয়ে)
- - - - - - - - (২২) লেনা এলিজাবেথ টিন্ডাল (জারা টিন্ডালের ছোট মেয়ে)
- - - - - - - - (২৩) লুকাস ফিলিপ টিন্ডাল (জারা টিন্ডালের ছেলে)


তালিকার পঞ্চম ধাপের ২৪ থেকে শুরু হয়ে ২৬ পর্যন্ত ৩ জন হচ্ছেন-
(২৪) ডেভিড আর্মস্ট্রং (রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট বোন প্রিন্সেস মার্গারেটের ছেলে)
- - - - (২৫) চার্লস আর্মস্ট্রং-জোনস (ডেভিড আর্মস্ট্রংএর ছেলে)
- - - - (২৬) লেডি মার্গারিটা আর্মস্ট্রং-জোনস (ডেভিড আর্মস্ট্রংএর মেয়ে)


তালিকার পঞ্চম ধাপের ২৭ থেকে শুরু হয়ে ২৯ পর্যন্ত ৩ জন হচ্ছেন-
(২৮) লেডি সারাহ চট্টো (রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট বোন প্রিন্সেস মার্গারেটের মেয়ে)
- - - - (২৮) স্যামুয়েল চট্টো (লেডি সারাহ চট্টোর বড় ছেলে)
- - - - (২৯) আর্থার চট্টো (লেডি সারাহ চট্টোর ছোট ছেলে)


রাণী দ্বিতীয় এলিজাবেথ এর বাবা রাজা ষষ্ঠ জর্জ এবং তার পরবর্তী বংশধরদের তালিকায় এই ২৯ জন আছেন সিংহাসনের দাবিদার।

অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ এর বাবা রাজা ষষ্ঠ জর্জ এর বড় ভাই রাজা অষ্টম এডওয়ার্ড এর পরবর্তী বংশধরদের তালিকায় আছেন আরো ৩৩ জন। তাদের তালিকা আর দিলাম না এখানে।

সূত্র : সকল তথ্য ও ছবি বিভিন্ন ওয়েব সাইট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×