somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-১

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর সাথে পাঠকের প্রথম পরিচয় হয় পথের কাঁটা গল্পটি দিয়ে। এর পরের গল্প সীমন্ত-হীরা লেখার পরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সীকে নিয়ে সিরিজ লিখবেন ঠিক করেন এবং ১৩৩৯ বঙ্গাব্দের ২৪শে মাঘ সত্যান্বেষী গল্পের মধ্য দিয়ে পাঠকের সাথে গয়েন্দা হিসেবে ব্যোমকেশ বক্সীকে পরিচয় করিয়ে দেন। তাই সত্যান্বেষী গল্পটিকে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প ধরা হয়। প্রথম ধাপে তিনি ব্যোমকেশকে নিয়ে ১০টি গল্প লিখে সিরিজটি বন্ধ করে দেন। তারপর ১৫ বছর বিরতীর পরে আবার লিখতে শুরু করেন ব্যোমকেশকে নিয়ে। সব মিলিয়ে ৩৩টি গল্প তিনি লিখেছিলেন। শেষ গল্প বিশুপাল বধ অসমাপ্ত থেকে গিয়ে ছিলো। পরে সেটিকে নারায়ণ সান্যাল শেষ করেন।


গোয়েন্দা কাহিনী নিয়ে তৈরি হওয়া সিনেমা, নাটক আর ওয়েব সিরিজের মধ্যে আমার কাছে ব্যোমকেশ বক্সীর কাহিনী গুলিই বেশী ভালো লাগে। অনেকদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের অভিনীত হইচই ওয়েব সিরিজ ব্যোমকেশ দেখেছি আমি। অসাধারন লেগেছিলো। সেই সিরিজটি সম্পর্কেই লিখবো।

হইচই ওয়েব সিরিজ ব্যোমকেশ এর সিজন ১ এর প্রথম পর্বে একসাথে দুটি কাহিনী দেখানো হয়, সত্যান্বেষী এবং পথের কাঁটা


প্রথম কাহিনী সত্যান্বেষীতে লেখক অজিতের সাথে পরিচয় ও বন্ধুত্ব হয় ব্যোমকেশের। সেখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার গোপনে কোকেন ব্যবসায় ও কয়েকটি হত্যা কান্ড চালালে ব্যোমকেশ তাকে ধরে ফেলে।
দ্বিতীয় কাহিনী পথের কাঁটাতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় একজন লোক গ্রামফোনের পিন দিয়ে লোকদের হত্যা করছিলো। ব্যোমকেশ অজিতকে সাথে নিয়ে হত্যা রহস্যের অনুসন্ধানে নামে। হত্যাকারী ব্যোমকেশ এবং অজিতকেও হত্যা চেষ্টা করে। কিন্তু ব্যোমকেশ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে রহস্যের উন্মচন করে।


সিজন ১ এর দ্বিতীয় পর্বেও একই সাথে দুটি কাহিনীকে চলমান দেখানো হয়। কাহিনী দুটি হচ্ছে মাকড়সার রস এবং অর্থমনর্থম
প্রথম কাহিনী মাকড়সার রসতে পক্ষাঘাতগ্রস্ত অচল একজন বৃদ্ধ নিজের ঘরে বসে থেকেই কি করে যেনো বিশেষ এক প্রকার মাকড়সার রস জোগাড় করে সেটি দিয়ে নেশা করছিলো। ব্যোমকেশ তার লেখক বন্ধু অজিতকে দিয়ে সেই রহস্যের সমাধান করায়। কারণ ঠিক সেই সময়েই ব্যোমকেশ অর্থমনর্থম নামের অন্য আরেকটি হত্যা রহস্যের কিনারা করছিলো। সম্পত্তির লোভে একজন নিঃসন্তান লোককে হত্যা করে তারই আশ্রীত আত্মীয়দের কেউ একজন। সমস্ত তথ্য প্রমান থেকে খুব সহজেই বুঝা যাচ্ছিলো কে খুনি। কিন্তু প্রকৃত খুনিকে ব্যোমকেশ ঠিকই ধরে ফেলে। সেখানেই ব্যোমকেশের পরিচয় হয় সত্যবতীর সাথে। পরে ব্যোমকেশ সত্যবতীকে বিয়ে করে।

সিজন ১ এখানেই শেষ হয়। সিজন ২ এর কাহিনীগুলি আগামী পর্বে পেশ করবো।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×