somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চা শ্রমিকদের ভূমির অধিকার

২২ শে মে, ২০০৯ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবেঃ
গত ২০ শে মে ছিল ঐতিহাসিক 'চা শ্রমিক দিবস'। উক্ত দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ (জেএসএফ-বি) মৌলভীবাজার জেলা শাখা গত ২০ বিকাল ৪টায় শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ 'রহমানপুর লজ'-এর ২য় তলায় এক আলোচনার সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদ মিয়া এবং পরিচালনায় সন্তোষ দে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান। ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান বলেন, শ্রমজীবী মানুষের শ্রমের ফসল যে মানব সভ্যতা, তা শাসক শ্রেণীর দ্বারা বারবার কলঙ্কিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। চাঁদপুর মেঘনা নদীর ষ্টিমারঘাট এমনিভাবে ১৯২১ সালের ২০ মে চা শ্রমিকদের রক্তে লাল হয়ে উঠেছিল। মালিকদের নির্মম শোষন-নিপীড়ন, লাঞ্চনা-বঞ্চনা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে সিলেট অঞ্চলের প্রায় ত্রিশ হাজার চা শ্রমিক রেললাইন ধরে পায়ে হেঁটে পৌঁছালে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে। উদ্দেশ্য ছিল 'নিজ মূল্লুকে' চলে যাওয়া। দাসত্বের শৃঙ্খল থেকে বের হয়ে নিজ ভূমিতে চলে যাওয়ার লক্ষ্যে চাঁদপুর স্টিমার ঘাটে জড়ো হলে গূর্খা সৈন্যরা নির্বিচারে গুলিবর্ষণ চালায়। শত শত চা শ্রমিককে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয় মেঘনা নদীতে। ফলে এ দিনটি আজও চা শ্রমিকদের অধিকার আদায়ের তথা সব ধরনের শোষন-বঞ্চনা, নিপীড়ন থেকে মুক্তির সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তিনি বলেন, বৃটিশ শাসন আমলের অবসান ঘটলো, পাকিসত্মানী প্রায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমাদের মুক্তি সংগ্রামে চা শ্রমিক জনতার রয়েছে গৌরবোজ্জ্বল অংশগ্রহণ। শত শত চা শ্রমিক সন্তান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে শহীদী আত্মদান করেছেন। প্রত্যাশা ছিল দেশ স্বাধীন হলে চা শ্রমিকরা দাসত্বের এ শৃঙ্খল থেকে মুক্তি পাবে। কিন' স্বাধীনতার ৩৮ বছরের চা শ্রমিকরা নূন্যতম অধিকারটুকু পায়নি। নামমাত্র মজুরিতে এরা কাজ করতে বাধ্য হয়। শিক্ষা, চিকিৎসার নেই কোন আয়োজন। যুগ যুগ ধরে বাগানে বসবাস করলেও নেই তাদের ভূমির অধিকার। তিনি বলেন, অবিলম্বে চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করে মনুষ্যচিত্ত মজুরি নির্ধারণ করতে হবে এবং ঐতিহাসিক ২০ মে 'শহীদ চা শ্রমিক দিবস' হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। ২০ মে'র চেতনায় চা শ্রমিক জনতার রুটি-রুজির সংগ্রামের পাশাপাশি সার্বিক মুক্তির লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×