শাহবাগ যাওয়ার কারনে এবং রাজাকার দের বিচার চাওয়ার কারনে ইদানিং নাস্তিক এবং চরম ইসলাম বিদ্বেষী খেতাব পাওয়া লাগতেছে ।যদিও মহান আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে ।এবং কালকে জুম্মার নামাজ টা পড়েছি ।সাথে মসজিদে ১০ টাকাও দিয়েছি ।
আমাকে আরো যেভাবে নাস্তিক বানানো যেতে পারে -
১ । বাউন্ডুলে নামটা ধর্ম বিরোধী ।ও নাস্তিক ।
২ ।ফেসবুকে ঈদের দিনের একটা ছবি দিছে ,যেইটাতে দেখা যায় সে ঈদের নামাজ শার্ট/প্যান্ট পরে আদায় করেছে এবং তার মাথায় টুপি ছিলনা ।সুতরাং ও নাস্তিক এবং চরম ইসলাম বিদ্বেষী ।
৩ ।ওর ২ টা মোবাইল এবং ২ টা পেনড্রাইভ আছে ।এর মানে সে এক আল্লাহ তে বিশ্বাসী না ।
৪ ।সে ক্লাশ সেভেন থেকে সবগুলো রোজা রাখে (অসুস্থতার কারনে কিছু দিন রোজা রাখতে পারে নায়) এবং তারাবীর নামাজ পরে ।সুতরাং সে নাস্তিক ।
৫ ।সপ্তাহের অন্য দিনগুলোতে নামাজ না পরলেও সে নিয়মিত জুম্মার নামাজ পরে ,সুতরাং সে নাস্তিক ।
৬ ।সে নিয়মিত ক্রিকেট খেলা দেখে ।সে চরম ইসলাম বিদ্বেষী ।
৭ ।শাহবাগে সে মোমবাতি জ্বালিয়ে অগ্নিপূজা করেছে ,সাথে অপচয় তো আছেই ।সুতরাং তাকে মুসলমান বলা যায় না ।
৮ ।সর্বোপরি সে ছাগু ছিল না ।সুতরাং সে নাস্তিক এবং চরম ইসলাম বিদ্বেষী ।
এবং আরো বিভিন্ন ভাবে আমাকে নাস্তিক বানাতে পারেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

