গ্রামে আসলাম ।একদম অজ পাড়া গা নয় ।ডিশ এন্টেনার সংযোগ থাকায় সবায় এখন জলসা প্রিয় ।
আগেই বলে নেই ,আমাদের এলাকাতে জামাত-শিবিরের আসন নেয় ।বিএনপি আছে ।
গ্রামের কিছু মানুষের সাথে আলোচনা করলাম ।
তারা আস্তিক/নাস্তিক খুব একটা বুঝে না ।তবে বেশিরভাগ মানুষের ধারনা শাহবাগে টাকার বিনিময়ে মানুষ যায় ।তাদের একটা ধারনা ,নিজের খেয়ে কেউ বনের মহিষ তাড়ায় না ।
পাশাপাশি বিএনপি পন্থী মানুষেরাও কিছুটা ভুল প্রচারনা চালাচ্ছে ।
পাশের গ্রাম থেকে কিছু মানুষ শাহবাগ গিয়ে টাকার বিনিময়ে কিছু স্লোগান দিয়েছে ,এমন অপপ্রচার ও চালানো হয় ।
তবে আমাদের মত তরুণ সমাজ সচেতন আছে ।বেশিরভাগ তরুণ ই সত্য কথা জানে ।
জামাত-শিবিরের প্রধান টার্গেট হচ্ছে গ্রামের সাধারণ ,সহজ সরল ,ধর্মপ্রান মানুষ ।তাদেরকে খুব সহজেই নিজেদের দলে নেওয়া যায় ।
সুতরাং আমাদেরকে এব্যাপারে সতর্ক থাকতে হবে ।
শেষ কথা হচ্চে সোমবারে আমার পরীক্ষা আর বরিবার হরতাল ।সুতরাং আজকেই আমাকে ঢাকা যেতে হবে ।হরতালের কারণে গ্রামে একটি সুন্দর দিন-রাত কাটাতে পারব না । এবার কি আমি হরতাল কারীদের একটা গালি দিতে পারি ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

