গতকালকে জুম্মার আজানের আগে গ্রামের মসজিদের সামনে বসে ছিলাম ।তখন মসজিদের মুয়াজ্জিন আমার নাম ধরে ডেকে বলল ,আসো তো একটু মসজিদ পরিষ্কার করি ।
আমিও মনে মনে এটাই চাচ্ছিলাম ।অনেক দিন পর গ্রামে গিয়েছি ,একটা ভালো কাজ অন্তত করি ।
পরে মসজিদের কার্পেটের উপরে দেওয়া সাদা কাপরের উপর জমে থাকা ময়লা গুলো পরিস্কার করে মসজিদের বাইরে ফেললাম ।অনেক শান্তি লাগছিল ।
বিকেলে ব্লগ/ফেসবুকে দেখলাম ঢাকাতে কিছু মানুষ মসজিদের কার্পেট পুড়িয়েছে ।:-(
আশ্চর্যজনক হলেও সত্যি তারাই ইসলামের মঙ্গল চায় ।প্রকৃত মুসলমান এবং আমি নাস্তিক ,চরম ইসলাম বিদ্বেষী। :-D
নামাজ পড়ার পর ১০ টাকা মসজিদের দানবাক্সে দিলাম ।এই টাকা হয়ত কোন উন্নয়ন কাজে কিংবা মসজিদের কাজে ব্যবহার করা হবে ।
বিকেলে আরেকটা খবর শুনেছি ,কারা যেন শহীদ মিনার ভেঙ্গেছে ।ধ্বংস এবং সহিংসতার মাধ্যমেই নাকি তারা ইসলাম প্রচার করবে ।আর আমরা ভালোমত কাজ করলেও নাস্তিক ।
(আমি জানি ভালো কাজের কথা এভাবে বলা লাগে না ।তবুও বললাম যাতে আমাকে কেউ নাস্তিক না বলে ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

