"ভাইয়েরা আমরা একই মায়ের সন্তান ....আপনারা চলে যান "
বগুড়ায় পুলিশ ফাড়িতে হামলা চালালে পুলিশ মেগাফোনে এই কথাগুলো বলে ।একটু আগে INDEPENDENT টিভিতে দেখালো খবরটি ।
এতে কিছুটা হলেও বুঝা যায় পুলিশ কতটা অসহায় হয়ে পরেছে কিংবা পুলিশের মনে একটু হলেও মায়া আছে ।
অথচ আমরা সাধারণ মানুষ সারাজীবন পুলিশের দোষ দিয়ে আসছি ।কিছু হলেই পুলিশ খারাপ ।
আজকে বাংলাদেশের পুলিশ বাহিনী চাইলেই কিন্তু শিবিরের সাথে সখ্যতা গড়ে তুলতে পারত ।অথচ তাদের নিজেদের জীবন বাজি রেখে তারা সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে ।
একটা মন্দির ,মসজিদ কিংবা বাড়িঘড় পোড়ালে কিন্তু পুলিশের কিছুই যায় আসে না ।অথচ তারা সেখানেও যায় প্রতিহত করতে ।তাদের থামাতে ।
আপনি পুলিশকে কিছু না বললে তারাও কিছু বলবে না ।
আজকে পুলিশ মেরে আপনি মজা পান/পুলিশ মরলে খুশি হন ।কালকে সন্ত্রাসীরা যখন আপনাকে মারবে তখন আপনি কোথায় যাবেন ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


