একটা বিষয় আমি গর্বের সাথে বলতে পারি ,আমার গ্রামের বাড়িতে যেখানে আমি বড় হয়েছি সেখানে জামাত-শিবিরের কেউ নায় ।
একথা সত্য ,আমার বংশের বেশিরভাগই বিএনপি করে ,কিন্তু তারাই আমাকে বলেছে নিজামী ,গোলাম আযম ,সাঈদী এরা রাজাকার ।তারপরেও তারা বিএনপি কে ভোট দেয় এর কারণ আমাদের এলাকার বিএনপি প্রার্থী ।
. . . . . . . . . . . . . . . . .
প্রায় তিন বছর যাবত ফেসবুক চালাই ।অনেক বন্ধু আছে ।কিন্তু ভাগ্য ভালো কোন রাজাকার আমার তালিকায় নেয় ।অনেক পেজ লাইক দিয়েছি ,কিন্তু কোন রাজাকারের পেজ লাইক দেই নাই ।
ব্যাপারটা কাকতালীয় ,কারন ২/৩ বছর আগে যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে ফেসবুকে কেও পোস্ট দিত না ।
আল্লাহ আমার সহায় হয়েছেন ।অনিচ্ছাকৃত ভাবেও রাজাকার দের কাছাকাছি আমি যাই নি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


