বাংলাদেশে একটা ফুটবল দল আছে নাম 'মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘ' ।ফুটবল খেলায় দলটি প্রায়ই পরাজিত হয় আর সবায় বলতে থাকে মুক্তিযোদ্ধা হারছে ।পরদিন পত্রিকায় শিরোনাম হয় ,'মুক্তিযোদ্ধা পরাজিত' কিংবা 'মুক্তিযোদ্ধার ভরাডুবি' ।কেউই পুরো নামটা লিখে না ।এইরকম দেখা/শোনা/বলা সত্যিই বিরক্তির ।আবাহনী কিংবা মোহামেডানের বেলায় কিন্তু এইরকম হয় না ।
এবার মূল কথা আসা যাক ,বাংলাদেশের তথাকথিত একটি ইসলামী দল (দাবি করে) হচ্ছে জামায়াতে ইসলাম ।মুসলমান দের কাছে জামাত এবং ইসলাম শব্দ দুইটি অনেক পবিত্র ।কিন্তু যখন কেউ বলে আজকে জামাত গাড়ি পুড়াইছে তখন আর জামাত শব্দটি পবিত্র থাকে না ।অনেকে (অন্য ধর্মের) আবার জামাতে ইসলাম কেই সত্যিকারের ইসলাম ভাবতে পারে ।
ইসলামি ব্যাংকের বেলায় ও একি সমস্যা ।কেউ যখন বলে ইসলামি ব্যাংকের সুদ নিছে তখন তা অনেকটা বিরক্তির ।কেউ মনে করতে পারে ইসলামে সুদ নেওয়া হালাল !!!
আচ্ছা আপনারা ইসলাম মেনে রাজনীতি করুন কিংবা ইসলামি শরীয়াহ মোতাবেক ব্যাংকিং করুন ,কিন্তু নামগুলো এইরকম দিবেন কেন ??? সাধারন একটা নাম দিয়ে কি ইসলামি রাজনীতি কিংবা ব্যাংকিং করা যায় না ???
(উপরের লেখাটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ।কোরান-সুন্নাহ বিরোধী কথা থাকার কথা না ,তবে যদি থাকে তাহলে বলবেন ,ইডিট করে দিব ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




