কিছু মানুষ এখনো মনে করে-
১।বাংলা হিন্দুদের ভাষা ।
২।বাংলা মাস হিন্দুদের ।
৩।৭১ সালে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তানে গন্ডগোল লেগেছিল ।
৪।পাকিস্তান একসাথে থাকলে অনেক শক্তিশালী থাকত ।
৫।ভারত ছাড়া বাংলাদেশ অচল ।
৬।ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীন হত না ।
৭।তাদের জন্ম পাকিস্তান কিংবা সৌদি আরব অথবা ভারতে হবার কথা ছিল ,ভুলে বাংলাদেশে এসে পড়েছে ।
৮।কোন কিছুর সাথে ইসলাম শব্দটি থাকলেই তা পবিত্র ।
৯।দাড়ি টুপি মানেই বিশেষ আলেম ।
১০।দাড়ি টুপি মানেই জঙ্গি ,রাজাকার ।
১১।ধর্ম এবং দেশপ্রেম কিংবা ধর্ম এবং মানবতা সাংঘর্ষিক ।
১২।ব্লগার মানেই নাস্তিক ।(এইটা নতুন যুক্ত হয়েছে ।)
আফসোস মুক্তিযোদ্ধের ৪২ বছর পরে এই ২০১৩ সালে এসে কিছু মানুষ উপরের কথাগুলি বিশ্বাস করে ।আপনি যদি উপরের কথাগুলি বিশ্বাস করেন তাহলে আপনি ধর্মপ্রান ,দেশপ্রেমিক নন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




