কিছু পোলাপান হুদাই স্ট্যাটাস দিবে।ধরেন কেউ তাকে msg এ জিঙ্গেস করছে কেমন আছেন ?
সাথে সাথে সে স্ট্যাটাস দিবে ,'অনেকদিন আপনাদের খোজ নেওয়া হয় না ,আমি ভালো আছি ,আপনারা কেমন আছেন ?'
আবার ধরেন আগের স্ট্যাটাসে কেউ কমেন্ট করছে ।তার জবাব ও দিবে স্ট্যাটাস দিয়ে ।
ভাত খাওয়াকে অনেকে একটা মিশন মনে করে ।সেই মিশনের আপডেট দেওয়া টাকে সে আবার জাতীয় দায়িত্ব মনে করবে ।'হাত ধুলাম ,মরিচ কামড় লাগছে ,গলায় ঠেকছে ' এই ধরনের স্ট্যাটাস ।
আবার ইদানীং কালে 'স্ট্যাটাস নিয়া গেল চিলে ' টাইপ কথাবার্তা তো আছেই ।
তবে আরো মজার ব্যাপার হচ্ছে বর্তমানে ছেলেরা এমন কাজ বেশি করতেছে ,যদিও আগে ব্যাপারটা মেয়েদের দখলে ছিল ।
অবশেষে একটি কথা ,আপনি স্ট্যাটাস দিয়ে কোনদিন ই দেশ উদ্ধার করতে পারবেন না ।কারো উপকারেও আসবে না ।(বিভিন্ন সাহায্য চেয়ে দেওয়া স্ট্যাটাস অবশ্য কাজে আসে ।)
সুতরাং ফেসবুকে বসে দেশ উদ্ধার করা থেকে বিরত থাকুন ।নিজে বাচুন ,আমাদের মত সাধারন মানুষকে বাচান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



