বাংলাদেশের বেশিরভাগ মানুষ পত্রিকার লেখাকে ১০০ ভাগ সত্য বলে মেনে নেয় ।তার উপর আবার প্রধান সংবাদ হলে তো কথাই নায় ।
এখানে শুধু লেখাটির শিরোনাম টার বিশ্লেষণ করছি ।
'শুধু আশরাফুল একা নন'
লাল কালিতে প্রথম আলোতে প্রধান শিরোনাম ছাপা হয় গত ৩১শে মে ।
লাইন টা থেকে বুঝা যায় আশরাফুল ফিক্সিং এ প্রমাণিত হয়ে গিয়েছেন /সে এখন দোষী ।তিনি শুধু একা নন ,তার সাথে আরো অনেকে জড়িত ।
এখন আমার প্রশ্ন হচ্ছে ,আমাদের মিডিয়াগুলো এত আগেই কিভাবে বুজল যে আশরাফুল ফিক্সিং করেছে ?
আমি যতদূর জানি ,আশরাফুল নিজে ফিক্সিং প্রসঙ্গে একটা কথাও বলেন নি ।আর আকসু'র প্রতিনিধি রা কখন আসে আর কখন যায় তাও কেউ জানে না ।র্যাব ও কিছু বলে নায় ।
অথচ আমাদের মিডিয়া সবকিছুই বুজে গেল ।তাদের গোয়েন্দা গীরি শার্লক হোমস কেও হার মানায় ।বড় বড় গোয়েন্দা সংস্থা কে মোটামোটি কাচকলা দেখাল তারা ।
জানতে মন চায় ,গোপন কিন্তু অবিশ্বাস্য সূত্র পাওয়া খবর অনুযায়ী যদি কিছু মিডিয়া কে ভারতের দালাল বলি তাহলে কি তা দোষের হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



