মূল ধারার মিডিয়ার উপর আমার কোনদিন ই আস্থা ছিল না । এইকারনে কোনদিন পেপার পড়ি না ।
তবে আজকে অনেকদিন পর পেপার পড়লাম ।একসাথে ৪ টা পেপার ! স্পট ফিক্সিং নিয়ে পেপার গুলা কি লিখছে তা দেখার জন্যে ।আসুন একটু বিশ্লেষণ করা যাক -
১। প্রথম আলো : বরাবরের মতই জীনের বাদশা আমাদের পরথম আলুর সাংবাদিক ।তারা এখন ১০০ ভাগ নিশ্চিত যে আশরাফুল সহ বাকি তিনজন স্পট ফিক্সিং করেছে ।এব্যাপারে তারা গোপন (কিন্তু অবিশ্বস্ত ) সূত্রে পাওয়া কিছু খবর ছেপেছে ।তবে দোষী(!) দের কোন বক্তব্যই তারা সংগ্রহ করেনি/ছাপেনি ।আরেকটা বিষয় খেয়াল করলাম , ৩১ শে মে উত্পল শুভ্র'র নামে প্রতিবেদন ছাপলেও আজকে তারা সকল সাংবাদিকের নাম উহ্য রেখেছে ।
২। যুগান্তর : বলতে গেলে প্রথম আলোর ঠিক উল্টোপথে হেটেছে দৈনিক যুগান্তর ।সরাসরি কাউকে দোষী বলেনি আবার নির্দোষ ও দাবি করেনি ।খেলার খবর পাতায় 'খেলোয়াড় দের আইনী সহায়তা দেবে তিন আইনজীবি' শীর্ষক একটি প্রতিবেদন ছেপেছে তারা ।তবে তার পাশেই খেলোয়াড়দের অবস্থা সমপর্কে রিপোর্ট রয়েছে ।মাশরাফি বিন মুর্তজা সহ অনেক খেলোয়াড়ই যে বর্তমানে সামাজিক ভাবে বিচ্ছিন্ন রয়েছে তা এই রিপোর্টে বলা হয়েছে ।তাদের কে দেখলেই অনেকে কটুক্তি করছে বলে আক্ষেপ করেছেন মাশরাফি । [আসলেই আমরা খারাপ ,যাকে তাকে গালি দেই]
৩। ইত্তেফাক : প্রথম আলোর মতই জীনের বাদশা কর্তৃক দেওয়া খবর ছেপেছে তারা ।তাছাড়া আশরাফুল গ্রেফতার করে জেলে ঢুকান হবে এব্যাপারেও তারা নিশ্চিত ।
৪। যায় যায় দিন : সবচাইতে অবাক হয়েছি এই পত্রিকাটি পড়ে ।ধরতে গেলে কিছুই লিখে নায় তারা ।তবে যতটুকু লিখেছে তা সাংবাদিকতার আইন মেনেই লিখেছে বলে মনে হল ।
[ক্যালেন্ডার হিসাবে এটি গতকাল অর্থাত্ ৩রা জুন এর পত্রিকার বিশ্লেষণ ।বিদ্যুত বিভ্রাট এবং যান্ত্রিক গোলযোগের কারনে একদিন পর প্রকাশিত হল ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



