একটা ঘটনা বলি ,২০১০ সালের দিককার কথা ।মিরপুরে স্টেডিয়ামে ঘড়োয়া খেলা চলছে ।একে তো ঘড়োয়া লীগ তার উপর আবার টেস্ট ম্যাচ ,দর্শক সংখ্যা ছিল ১০-১২ জনের মত ।
খেলা চলছিল ,৫ টাকার ঝালমুড়ি কিনে খেলা দেখছিলাম ।
হঠাত্ করেই সাকিব বনাম আশরাফুল তর্ক শুরু হয়ে গেল ।সবচাইতে আশ্চর্য হলাম ,যখন দেখলাম ২/৩ জন বাদে বাকি সব আশরাফুলের পক্ষে ।
আমার মনে হয় তখন আশরাফুলের সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল ,আর সাকিব ছিল র্যাংকিং এ প্রথম ।
এমন অনেককে দেখেছি যারা ক্রিকেটের নাম শুনতে পারে না (বয়স্ক ব্যক্তিরা) ,ক্রিকেটের কিছুই বুজে না ; তারাও মাঝে মাঝে আশরাফুলের কথা জিঙ্গেস করে ।
এর থেকে বুজা যায় বাংলাদেশের মানুষ কোনদিন আশরাফুলকে ছেড়ে যায়নি ।
অথচ সেই আশরাফুল আজকে কি কাজটাই না করল । :-(
তবে আশরাফুল জাতির কাছে ক্ষমা চেয়েছেন ।দেখা যাক কি হয় !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



