বর্তমান সময়ের সবচেয়ে কমন কথা হচ্ছে , ব্লগার মানেই নাস্তিক ।আসলেই কি তাই !!!
নাস্তিক বলতে এখানে মূলত ধর্মবিদ্বেষী ,ধর্মের কটুক্তি কারীদের বুঝান হয়েছে ।প্রথমেই বলে নেই ,এইসব পাগল-ছাগল ধর্মবিদ্বেষী দের নিয়ে লেখার রুচি আমার নাই ।
ব্লগে কেন লিখি : ধরেন আপনি কবিতা লিখতে পারেন । পত্রিকা গুলোতে আপনার লেখা সহজে ছাপবে না , বই বের করা তো বহুত দূর ।ব্লগে দিয়ে দিলেন , কয়েকজন লেখাটা পরবে ,তাদের মন্তব্য জানাবে ,আপনি লেখার ভুল ধরতে পারবেন , নতুন লেখায় উত্সাহ পাবেন ।যদিও এই কাজ টা এখন ফেসবুকেই করা যায় ।তবে আমার মত যাদের ফেসবুক friend কম তাদের জন্যে ব্লগই ভরসা ।
ব্লগের উপকারিতা : বিভিন্ন বড় বড় বিষয়ে মূল মিডিয়া যখন চুপ তখন বিকল্প মিডিয়া হিসেবে ব্লগার গন পূর্বে অনেক ঘটনাই আমাদের সামনে তুলে ধরেছেন ।ব্লগের কারনেই পত্রিকা গুলো সংবাদ প্রকাশে সচেতন হয়েছে ।যদিও বাংলা ব্লগের বর্তমান অবস্থা ভিন্ন ।
ব্লগে কি ইসলাম বিরোধী লেখা আছে ?
এর জবাব দেওয়া টা একটু কঠিন ।বাংলা ব্লগের সংখ্যা অনেক ।তবে কিছু ব্লগ আছে যেগুলোতে আসলেই ধর্মবিদ্বেষী লেখা প্রকাশিত হয় ।সংগত কারনেই সেগুলোর নাম দিলাম না ।তবে এদের সংখ্যা খুবই কম ।ব্লগে এখনো অনেক ভাল ভাল লেখা আছে ।বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ সাইট http://www.somewhereinblog.net এ গিয়ে নিজেই দেখে আসতে পারেন ।
[কিছু তথ্যে কিংবা লেখায় কিছু ভুল থাকতে পারে ।ধরিয়ে দিলে খুশি হব ।]
R A I H A N
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



