সুনসান নিরাবতা। আকাশে চাঁদ আর মেঘের লুকোচুরি। আলো আধারির মাঝে পালিয়ে যাওয়ার প্রচেষ্টায় এক মুরগি। নাম জিনজার। সাথে আরো দু এক জন কিন্তু শেষ পর্যন্ত মি. টুইডি আর কুকুরের হাতে ধরা পড়ে সবাই। শাস্তি স্বরূপ আলাদা ঘরে বন্দি রাখা হয় জিনজারকে।...
এভাবেই শুরু চিকেন রান ছবিটির কাহিনী।
গল্পটি একটি লেয়ার ফার্মের, শ'খানেক মুরগি পোষা হয় ডিম পাড়ানো জন্য। যেখানে, স্বাধীনতার স্বপ্ন দেখে জিনজার নামের মুরগিটি। আরস বাইকে বিশ্বাস করায় এই ফার্মের বাইরে একটি স্বাধীন যায়গার যেখানে থাকবেনা ডিম পাড়ার বাধ্যবাধকতা, থাকবেনা, বাচ্চা ফোটানোর পরাধীনতা।
কাহিনীর একপর্যায়ে ভাগ্যক্রমে সার্কাসের এক মোরগে এস পড়ে এই ফার্মে। সে শেষ পর্যন্ত সাহায্য করে ফার্ম থেকে সবাইকে বেরিয়ে যেতে। আর আছে দুই ইদুর যারা মূলত ব্যবসায়ী মুরগির খাবার আর ডিমের বিনিময়ে বিক্রি করে বিভিন্ন প্রয়োজনীয় পন্য।
ইংল্যান্ডে ইয়োর্কশায়ারে এই ফার্মের মালিক টুইডি পরিবার। সিনেমায় মিসেস টুউডি রগচটা মানুষ। খামার চালান অনেকটা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বন্দী শিবিরের মতই।
সব মিলিয়ে স্বাধীন হওয়ার এক আকুল আকাঙ্খা আছে পুরো ছবির কাহিনী জুড়ে। সব শেষে তারা নিজেদের তৈরি উড়োযানে পালিয়ে যায় বহুদুরের এক নির্জন দ্বীপে। পাখিদের অভয়ারণ্যে গোড়ে তোলে নতুন আবাস। এ যেনো মদ্মা নদীর মাঝি উপন্যাসরে ময়না দ্বীপ
২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবিটি স্টপ মোশন অ্যানিমেশন চলচ্চিত্র। যারা মনে করেন অ্যানিমেশন মুভি শুধু শিশুদের জন্য তৈরি হয়, তারা চিন্তার অনেক খোরাক পাবেন এই ছবিটি দেখলে। দুই ব্রিটিশ পিটার লর্ড ও নিক পার্কের পরিচালিত এই ছবিটি তৈরি করেছ আরমান্ড অ্যানিমেশন স্টুডিও।
ছবিটিতে কন্ড দিয়েছেন মেল গিবসন, টিমথি স্পাল, ফিল ড্যানিয়েল, জুলিয়া সাওয়ালা প্রমূখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


