somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)

১২ ই জুন, ২০২৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের জনসংখ্যার অর্ধেকই নারী । দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী সমাজ শিক্ষাগত যোগ্যতায়, বৃত্তিমূলক দক্ষতায় এবং প্রযুক্তিগত উন্নয়নে এখনও বেশ পিছিয়ে আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তাদের ধারনা এখনও খুব বেশি নয়। অধিকাংশ শিক্ষিত যুব মহিলা কম্পিউটারে দক্ষতা তথা তথ্য প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত। ডিজিটাল বাংলাদেশ গড়ার মহতী উদ্যোগের আওতায় বহুবিধ পদক্ষেপের ধারাবাহিকতায় শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পটি সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এবং ৬৪ জেলায় এর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার যে সকল যুগান্তকারী কর্মসূচী ও প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পটি অন্যতম। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১১৮৭৯.২৫ লক্ষ টাকা এবং মেয়াদকাল জুলাই ২০১৩ থেকে জুন ২০২৩পর্যন্ত।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৬ মাস মেয়াদী (৩৬০ ঘন্টা) “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন” ও “গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং” কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন , পরীক্ষা ও সনদ প্রদান করা হয় । “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন” কোর্সে ৩৯০০৬ জন ও “গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং” কোর্সে ৯৬০০ জনসহ মোট ৪৮৬০৬ (আটচল্লিশ হাজার ছয়শত ছয়) জন শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা রয়েছে।

এ পর্যন্ত “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন” কোর্সে মোট ৩৯০৩৪ জন এবং গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া কোর্সে ৯৬০০ জনসহ সর্বমোট ৪৮৬৩৪ জন শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জানুয়ারি-জুন ২০২৩ সেশনে উভয় কোর্সে ৩২১৩ জনের প্রশিক্ষণ চলমান রয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্নকারী মোট ৪৮৬৩৪ জনের তথ্য ডাটাবেজে অর্ন্তভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী পেয়েছেন ৫৩৬০ জন, আউটসোর্সিং এর মাধ্যমে আয় করেন ১১৫৮ জন এবং উদ্যোক্তা ৬৩৯ জন, এবং বাকীরা অন্যান্য/ব্যক্তিগত/পারিবারিক কাজ করে থাকেন। (চলবে)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×