somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনদিকে যাচ্ছি আমরা!

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোনদিকে যাচ্ছি আমরা!
-----------------------
ওদের নাম -- তৌহিদুল ইসলাম অর্নব, জুবায়ের আহমেদ ও মোহাম্মদ আসিফ রানা।
Desperately Seeking Uncensored (DSU) নামক ফেসবুক গ্রুপের তিন অ্যাডমিন।
এদের বয়স ১৯-২১ বছরের মধ্যে। এই বয়সে 'অনলাইন ধর্ষক' হিসেবে এরা এখন বিচারের কাঠগড়ায়।
হাজতই এদের যথার্থ জায়গা!
ভাবতেই অবাক লাগে, এই বয়সে, বিশ্ববিদ্যালয় জীবনে আমরা ছাত্র রাজনীতি ও আন্দোলন করতাম। একটা সফল আন্দোলন করার পর মনে মনে ভাবতাম, 'এতো অল্প বয়সে আমরা এতো কিছু পারি!'
না, সবাই রাজনীতি করত না। কেউ হয়তো শুধু কবিতা বলেই গ্যালারিভরা দর্শকের মন জয় করে নিত। কিংবা একটা সফল নাটক মঞ্চায়নের পর গ্রিনরুমেই সেকি রাজ্যের আনন্দ। আর গানে, নাচে প্রাণ জুড়ানোর কথা তো না বললেও চলছে!
কেউ হয়তো ভালো বিতর্ক করত। কেউ শুধু বক্তৃতা দিয়েই জমিয়ে দিত, কাঁপিয়ে দিত সমাবেশ।
আড্ডা জমিয়ে দিতেও কারও কারও ছিল জুড়ি মেলা ভার। কেউ কেউ শুধু ভালো ছাত্রত্বের গুণেই হয়ে উঠত জনপ্রিয়।
এসবের মধ্য দিয়েই বাংলাদেশের একটা বড় প্রজন্ম বড় হয়েছে। এসবের মধ্য দিয়েই ক্লাসরুম থেকে করিডোরে সম্পর্কের বিনি সুতোয় মালা গেঁথেছে ছেলে মেয়েরা।
ওই বয়সেই। অল্প সে বয়স। যে বয়সের সাফল্যে মনটা ভরে উঠত এই অনুভূতি যে, 'এতো অল্প বয়সে আমরা এতো কিছু পারি!'
এরাও পারে। কিন্তু জন্মের কী নিদারুণ অপচয়!
বিজ্ঞান কত কিছু দিল। অথচ কেড়েও তো নিল অনেক কিছু।
শ্রদ্ধা, ভালোবাসা, নৈতিকতা, মূল্যবোধ-- এসব আজ হারিয়ে গেছে যেন এই অনলাইনের যুগে।
এই যে সদ্য কৈশোরোত্তীর্ণ তিনটা ছেলের কথা বলা হচ্ছে, ফেসবুকের ওই DSU গ্রুপটা ব্যবহার করে এতদিন এরা কী করত? মেয়েদের ব্যক্তিগত ছবিতে অশ্লীল মন্তব্য করত। আর মেয়েদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিত অনলাইনে। মেয়েদের ছবি ভাইরাল করত। করত ব্ল্যাকমেইল।
আমি তো ভাবতেই পারি না, আমার আত্মার আত্মীয় যে কোন নারীর মুখ কোন এক ন্যুড বডিতে বসিয়ে ফটোশপ করে ইন্টারনেটে ভাইরাল করা হচ্ছে। তার পর ব্ল্যাকমেইল করা হচ্ছে।
কোন দিকে যাচ্ছি আমরা! কোথায় যাচ্ছে সামাজিক মূল্যবোধ!
এরা রীতিমতো দুর্বিষহ করে তুলেছিল নারীদের জীবন। কত মেয়ের জীবনপ্রদীপ এরা অন্ধকার করে তুলেছে কে জানে!
এদের মতো পুরুষের বর্বরতা নারীকে কতটা রক্ষণাত্মক বানিয়ে ফেলছে তা অবশ্যই ভেবে দেখা দরকার।
অাধুনিকতার নামে ইন্টারনেটের এই পুরুষতান্ত্রিক প্রাদুর্ভাব নারীকে আদতেই অসহায় বানিয়ে দিয়েছে!
এই তিনজনও নারীদের অসহায় বানিয়েছে দিনের পর দিন। আশার বিষয়, ইন্টারনেট তথা অনলাইনের মাধ্যমেই, এই আমরাই নারীর সহায় ও সহযোদ্ধা হতে পারি।
এই কালপ্রিটদের ছবিও ভাইরাল করে একইভাবে এদের প্রকাশ্যে লজ্জা দিন। থুথু উপরে ফেললে যে তা নিজের গায়েই পড়ে, সেটাই বুঝুক এরা!
প্রতিরোধ মুখ বুঁজে হয় না, মুখ খুলুন। প্রত্যাঘাত করুন। আঘাতে আঘাতে এদের জর্জরিত করুন।
#france_make_them_femous!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×