ভারতের রাস্তায় মদ খেয়ে মাতাল হয়ে মহিলাদের চুমু খেতে শুরু করলে গণধোলাইর শিকার হয় দুই মার্কিনি। পশ্চিমা রীতিতে নববর্ষ উদযাপন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অধিবাসী দুই ভাই রাসেলকে ফ্রান্সিস (৪৮) ও জন ডগলাস (৪৭) বর্তমানে হাসপাতালে রয়েছেন। তারা দু’জনই একটি মালবাহী জাহাজের নিরাপত্তারক্ষী। তাদের জাহাজ ভারতের তামিলনাড়ু রাজ্যের টিউটিকরিন বন্দরে নোঙর করলে তারা সেখানকার এক হোটেলে অবস্থান নিয়েছিলেন। নববর্ষ উপলক্ষে মদে চুর হয়ে স্থানীয় পলাইয়ামকুটার এক রাস্তায় তাদের বন্ধুদের নিয়ে মাতাল হয়ে নেচে গেয়ে পথচারীদের নববর্ষের শুভেচ্ছা জানাতে থাকেন। দুই চাকার গাড়ি আরোহীদের থেকে সাড়া পেয়ে তারা মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। একপর্যায়ে তারা মেয়েদের চুমু খেতে শুরু করলে মহিলারা ভয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এতে উপস্থিত লোকজন তাদের ওপর চটে যায়। এর আগেও এ দুই ভাই জুতা পায়ে মন্দিরে ঢোকার চেষ্টা করে। এতে লোকজন তাদের ওপর ক্ষিপ্ত ছিল। ফলে চুমু খাওয়ার ঘটনায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। লোকজন দুই মার্কিনিকে ধরে গণধোলাই দেয়। টিউটিকরিন পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তৃতীয় মার্কিনি এখনও নিখোঁজ রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মহিলাদের হয়রানি ও ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয়ার অভিযোগে মামলা করা হচ্ছে বলে জানিয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিদেশী নাগরিককে মারধর করার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ। টিউটিকরিনের পুলিশ সুপার জে রাজেন্দ্র জানান, এ দুই মার্কিনি মালবাহী জাহাজের অতিরিক্ত নিরাপত্তা কর্মী হিসেবে এখানে আসেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহিলাদের হয়রানি করায় তারা গণধোলাইর শিকার হয়েছে।
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।