somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবস্ত্র বাংলাদেশে বেঁচে থাকা এক মেয়ের আর্তনাদ

০৮ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবস্ত্র বাংলাদেশে বেঁচে থাকা এক মেয়ের আর্তনাদ
==============================
সিলেটের কিন ব্রিজের নিচে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের পর মৃত্যু ভেবে ফেলে রেখে যায় ধর্ষকেরা। মেয়েটি অলৌকিকভাবে বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হলো এই মেয়েটির বেঁচে থাকা কি আমাদের বিবেককে জাগাবে? বিচার কি হবে এই ইউনূসের শাসিত বিবস্ত্র বাংলাদেশে?
এই বাংলাদেশ এখন আর সেই মানবিকতার বাংলাদেশ নয়, যেখানে অন্যায়ের প্রতিবাদ গণসাধারণের অধিকার ছিল। এখনকার বাংলাদেশে প্রতিদিন ধর্ষণ, হত্যা, নিপীড়ন সব কিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। সিলেটের এই ঘটনাও হয়তো কালকের সংবাদপত্রে পাতার এক কোণে হারিয়ে যাবে। ধর্ষকেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, আর মেয়েটি বেঁচে থাকলেও সমাজ ও রাষ্ট্র তাকে প্রতিনিয়ত মেরে ফেলবে লজ্জা, অপমান আর ন্যায়বিচারহীনতার ছোবলে।
এই ঘটনার চেয়েও ভয়াবহ যে জিনিসটি চোখে পড়ে, তা হলো তথাকথিত নারীবাদীদের নীরবতা। যেসব মানুষ "উইমেন এমপাওয়ারমেন্ট" এর ব্যানার নিয়ে শহরে শহরে হাঁটে, যাদের কণ্ঠ উচ্চস্বরে “নারীর নিরাপত্তা চাই” বলে গর্জে ওঠে, তারা আজ চুপ কেন? কেন আজ কেউ রাস্তায় নামছে না? কেন এই মেয়েটির জন্য কোনো সংবাদ সম্মেলন, কোনো মানববন্ধন হচ্ছে না?
কারণ মেয়েটি গরিব? কারণ সে পরিচিত পরিবারের নয়? কারণ এতে মিডিয়া আলোচনার বাজার গরম হবে না? তাহলে প্রশ্ন উঠে এই নারীবাদ কি কেবল শহুরে মধ্যবিত্ত নারীর জন্য সংরক্ষিত?
আমরা বলছি, এই চুপচাপ থাকাই হলো অপরাধের অংশীদার হওয়া। ধর্ষণকারীদের বিচার চাওয়ার আগে, এই ভণ্ড নৈতিকতাবাদীদের মুখোশ খুলে ফেলা দরকার।
এই রাষ্ট্র, এই সরকার, এই প্রশাসন সবাই মিলে এখন ধর্ষকদের রক্ষাকবচে পরিণত হয়েছে। বিচার না হওয়ার মানে, রাষ্ট্র নিজেই অপরাধীকে আশ্রয় দিয়েছে। এই রাষ্ট্র এখন একটি ধর্ষক ব্যবস্থার নাম।

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৫ রাত ১১:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×