somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চা শ্রমিকদের আন্দোলন, দেখার কেউ নেই।

২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭ দিন পার হয়ে গেলো আন্দোলন চালিয়ে যাচ্ছে চা দাসেরা (আমার দেওয়া নাম)। নিজের অধিকার আদায়ে ন্যায্য আন্দোলন। ১৬৮ চা বাগানের ৬ লাখের বেশী চা দাসরা আন্দোলনে একাত্ম। ১২০ টাকায় কাজ করা শ্রমিকরা ঠিকমতো খেতেই পারেনা, সেখানে কাজহীন ১৭ দিনে কিভাবে তাদের সংসার চলছে? চলছে না, না খেয়ে-দেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সারাদেশের মানুষ এ আন্দোলনের খবর রাখলেও প্রশাসন নীরব, নীরব চা বাগান কর্তৃপক্ষ, নীরব দেশের একছত্র অধিপতি মাননীয় প্রধানমন্ত্রী ( কারণ উনার কোন সিদ্ধান্ত ছাড়া কেউ কোন সিদ্ধান্ত নিতে পারে না, সব ব্যাপারেই উনাকে হস্তক্ষেপ করতে হয়। না করলেই সেই বিষয়ে ভজকট লাগিয়ে দেয় সবাই)।
তাহলে কি এই ৬ লক্ষের উপর মানুষ দেশের নাগরিক নয়? কিসের অপেক্ষায় সবাই? ১৭ দিন ধরে এসব নাঙ্গা-ভূখা মানুষগুলো না খেয়ে আছে তাদের জন্য কেউ নেই কেন? না কি ওরা অস্পৃশ্য বলে কোন অধিকার নেই?
মালিকরা জানে এসব অস্পৃশ্য ভূমিহীনদের যাওয়ার জায়গা নেই, নেই ঘরে কোন ভাত। তো কয়দিন না খেয়ে থাকবে? একসময় কাজে যোগ দিতেই হবে। আলোচনায় বসে বেতন বাড়িয়ে লাভ কি?
কিন্তু প্রশাসন কেন নীরব? ৬ লক্ষ মানুষ আজ অনাহারে, এই দায় কার?
প্রশাসনিক লোকজন কিন্তু এই ৬ লাখ মানুষের আয়ের টাকার অংশে কিন্তু বেতন হচ্ছে। হতে পারে এরা ভূখা জনগন, কিন্তু এরা দেশের আইন মেনে চলা মানুষ। এসব শ্রমিকের হাত সচল বিধায় প্রশাসনের কর্তা-কর্মীদের বেতনও সচল। কর্তৃত্ব থাকবে না যদি এসব শ্রমিকের সাথে প্রবাসে থাকা সুবর্ণ শ্রমিক এবং দেশের অন্যান্য শ্রমিকরাও রাস্তায় নাম তবে কিন্তু কর্তাদের কর্তৃত্ব কর্পুরের মতো উবে যাবে। দেশের শ্রমজীবি মানুষকে রাস্তায় নামতে বাধ্য করিয়েন না। তাহলে আর এসি রুম, এসি গাড়ী আর মোটা ভুরি সাথে সুন্দরী নারী সব হাওয়া হয়ে যাবে স্যার! তাই এসব স্যারদের বলছি, সময় আছে তড়িৎ ব্যবস্থা নিন। না হলে একদিন আপনাদেরও এমন নাঙ্গা-ভুখা হতে হবে। চুরির জমানো টাকায় কয়দিন চলবে গো? বেশী দিন চলবে না, একদিন ফুরিয়ে যাবে। তখন বুজবা চান্দু কত পাতায় কত চা?
সব কাজে প্রধানমন্ত্রীকে কেন সিদ্ধান্ত দিতে হবে? তাহলে প্রশাসনিক কর্মকর্তাদের বেতন দিয়ে রাখা হয়েছে কেন? তাদের কাজ কি শুধুই দেশের সম্পদ নষ্ট করা? সাধু সাবধান।
বৃহত্তর সিলেট এলাকার জন প্রতিনিধিগন কিসের অপেক্ষায় আছেন? উনারা চুপ কেন? এই ৬ লক্ষ জনগন কি আপনাদের ভোট দেয়নি? না কি বিএনপি-জামায়াতের অভিযোগকে প্রমান করতে চান আপনারা ভোটার বিহীন নির্বাচনের জয়ী প্রতিনিধি? বৃটিশরা রক্ত চুষে খেয়েছে মানতে কষ্ট হয়নি, পাকিস্তানীরাও তাই করেছে মেনে নিয়েছি কারণ ওরা সবাই পরদেশী। কিন্তু বাঙ্গালী হয়ে এদের রক্ত খাচ্ছেন কেন? না কি ওরা বাঙ্গালী নয় বলে ওদের রক্ত অনেক মিষ্টি? ওরা অস্পৃশ্য বলে ওদের কথা চিন্তা করার সময় নেই?
এখনো সময় আছে, আপনারা এসব শ্রমিকদের দাবী মেনে নিন। কষ্ট লাঘব করুন। ওদের দাবী খুব কঠিন কিছু না। এই দূর্মূল্যের বাজারে মাত্র ৩০০ টাকা মজুরী চাইছে। খুব বেশী কিছু নয়। ন্যায্য ও ন্যায় সংগত দাবী। দ্রুতই মেনে নিন। কারো দূর্বলতার সুযোগ নিয়েন না। এটা উনিশ শতক নয়, ২০২২।
শ্রমিকরা হারিয়ে গেলে হারিয়ে যাবে পুরো চা শিল্প। তাই এসব শ্রমিকদের ন্যায্য পাওনা মেনে নিন। চা শিল্পকে ও শ্রমিকদের বাচিয়ে রাখুন।
যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, ততই পুরো জাতির জন্য মঙ্গল।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×