
পৃথিবীর সর্ব বস্তুই নশ্বর, কিন্তু সত্য ও সততা অবিনশ্বর। কিন্তু আমাদের সমাজের কিছু ব্যাক্তি তাদের নিজ স্বার্থ রক্ষার্থে সত্য ও সততাকে তিরোহিত করার জন্য সর্বদাই রাহাজানিতে লিপ্ত থাকে! পরিশেষে তারা ভুলেই গেছে যে সত্য অবিনশ্বর! সর্বোপরি তারা জীবিত থাকলেও তাদের অন্তর মৃত!
কেননা, আত্মিক পতন ঘটলে মানুষ জীবিত থেকেও মৃত! তারা থেকে যায় অন্ধ বিশ্বাসের অন্ধ নিদ্রায়!
আর এই অন্ধ বিশ্বাসে তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিদের জাগানো প্রগতিশীলদের কর্তব্য। আর তার সবচেয়ে বড় ভার গ্রহণ করা শিক্ষার্থী ও শিক্ষিত ব্যক্তিদের দায়িত্ব। যারা এই দায়িত্ব ও কর্তব্য পালনে কুণ্ঠিত এবং অনীহা প্রকাশ করে, তারা আর যাই হোক, আদৌ প্রকৃত শিক্ষিত নয় তা আমার মনে হয়।
শিক্ষা, সাম্যবাদীতা এবং অসাম্প্রদায়িকতা মনে-প্রাণে পূর্ণাঙ্গ রূপে অনুধাবন করতে পারলেই বাঙ্গালীর জয় অবশ্যম্ভাবী
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




