
মহীরুহের ছায়া তলে,
ঝিরি ঝিরি পবন গগনে মেলায় সুর সাথে কাব্যের
অক্ষর গুলি ভেসে বেড়ায়।
মিছিলের পদধ্বনি; চায়ের কাপের ঝড়; বিরামহীন
স্লোগানে স্লোগানে চিৎকার; বিবশ করা হুংকার;
কখনো বা বর্ণালী আলপনা অশুভ শক্তির বিনাশে
শুভ মঙ্গল চিত্র; মঙ্গল যাত্রা; সুতো বাধা অনেক রঙের
বেলুন উড়ানো; কখনো বা মোমবাতির প্রলাপ কখনো
আমার উড়ানো ফানুস।
বর্ণালী প্রভাতী বাধা মানে না কোন অদৃশ্য বা দৃশ্যমান
প্রাচীরের, প্রভাতী আলোয় ফুটবেই অজস্র চন্দ্রমল্লিকা,
রডডেনড্রন, টিউলিপ; গাইবে শত শত দোয়েল,
কোকিল, বার্ড অব প্যারাডাইস'রা!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



