somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে নেয়া

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প... গল্প ভাল লিখতে পারি না তা সত্য, তবে এটা জীবন থেকে নেয়া গল্প। ধরে নিন আমি এক অবুঝ বালক--- আমি ধর্ম, জাত, দেশ কিছু বুঝি না। জানি শুধু দিগন্ত ছোঁয়া মাঠে খেলতে। বনবাদাড়ে সব বন্ধুদের সাথে সপ্তরঙ্গা মনে আনন্দে কাটে আমার সারা সময়।

অকস্মাৎ এক প্রভাতে প্রভাতী ম্লান আলো কাটতে না কাটতেই, বাবা আমাদের হাত ধরে দৌড়তে শুরু করলো, কিছু জিজ্ঞাসা করার ও সময় পেলাম না। এক হাতে বাবা আমায় ধরেছে। মামা আর বাবা পালকির মত করে একটা বাঁশ দিয়ে ঠাম্মাকে একটা ঝাঁকায় করে কাঁধে বয়ে নিয়ে দৌড়চ্ছে। সাথে আছে মা, পিসি ঠাম্মা, মামা, বড়দি সহ মামাবাড়ির ও দাদু বাড়ির আরও অনেকজন। কোথায় যাচ্ছি? জানি না তখনো। তবে দেখলাম যে আশু গতিতে আমাদের সাথে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অনেকটা পথ হাটার পরে কয়েকটা গাড়ি করে একদল জল্পাই রঙের পোশাক পরা লোক আমাদের দিকে ধেয়ে আসছে। কত সুন্দর গাড়ি দেখে আমি একটু কৌতূহলী হয়ে তাকালাম। অকস্মাৎ খই ফোটার শব্দ। শত শত সব লক্ষ্যহীন পদে দৌড়তে শুরু করলো। একটা সময় জীবন বাঁচানর জন্য ঠাম্মাকে ঝাঁকাসহ মাটিতে রেখেই বাবা আমার হাত ধরে ক্ষিপ্র গতিতে দৌড়তে শুরু করলো। সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ল। এখন শুধু বাবা আর আমি।

সবার মাঝে বড়দি যেন কোথায় হারিয়ে গেল। ঠিক খুঁজে পাচ্ছি না। অনেক পরে দিদি, মা আর মামাকে খুঁজে পেলাম। পিসিঠাম্মাকে পেয়েও পেলাম না। কারণ তার পিঠে একটা গুলি লেগেছে। এখন সে আধমরা লাশ! পিসিঠাম্মার রক্তে ছয়লাব করেছে চুক নগরের ভূমি... তাকে ছেড়েই চলতে হবে এবার। না হয় যে মরতে হবে। জীবিত স্বজনকেই এবার লাশ ভাবাটা শিখে নিলাম প্রথম বারের মত। স্বজনের লাশ ডিঙিয়ে এগিয়ে চললাম। উদ্দেশ্য এবার ভারত। কি জানি কোথায় এই ভারত? এটা ঢাকাতে নয়তো!

এরপর দেখলাম যে ঠাম্মা বেঁচে আছে। ঝাঁকার মধ্যে বসেই সে বাবার নাম ধরে রবিন রবিন করে কান্না করছে। কিন্তু ভাগ হয়ে গেলাম দুটো। বাকি অনেকের খোঁজ পেলাম না। তাই এবার চলতে হচ্ছে তাদের ছাড়াই। যাওয়ার সময় কয়েকবার তাকালাম পিসিঠাম্মার আধমরা লাশের দিকে... গোপনে দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে সামনে এগোতে শুরু করলাম। তবে তখনো আমি জানি না কেন আমরা যাচ্ছি!

কি জানি পিসিঠাম্মা পরে কোন শকুন আর শেয়ালের আহার হয়েছিল! আজও তার কথা মনে পড়লে অশ্রু সাগরের নোনতা জলধারা নেমে আসে দুচোখ থেকে!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×