
সাদা কালোর এপিটাফটায় ধুলো জমলে
মুছে দেয়ার মত থাকবে তো তুমি?
তানপুরাটা নিয়ে একটু সুর তুলবে কি?
রবীন্দ্রবীণা আর হারমোনিয়াম কি তখন
বাজবে আমার হয়ে?
করো মাঝে মাঝে তা। যদি একেবারেই
না মনে থাকে, তবে না হয় নিয়ন আলোর
শহরে কংক্রিটের পর্বতের চূড়ায় বসে
রেড ওয়াইনের গ্লাস হাতে নিয়ে নিমীলিত
চোখে মাতাল মনেই মনে করো একবার এই
এপিটাফে লিখা নামটা।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


