এই সেদিন ব্লগে নিক ওপেন করলাম। নিক অপেনের আগে মনে হতো, আগেতো একটা নিক হোক। তারপরে কত লেখা লিখবো! কিন্তু যেই নিক খোলা হলো, কিন্তু লেখা আর হচ্ছেনা।
সময় যেমন আমার কথা শুনছেনা, আবার আমিও সময়ের ইচ্ছেমতো চলতে পারছিনা। বরাবরই পরাধীন। যাপিত জীবনের প্রায় পুরোটাই। যে কারনে আমি আর আমার মতো থাকতেও পারছিনা আবার পরিবর্তনও হতে পারছিনা।
ক্যাপিটালিজম নামক তত্বের জন্মের মাধ্যমেই ব্যবহারিকভাবে কর্পোরেট যুগের আগমন। আর এর মাধ্যমেই পাশ্চাত্যের সভ্যতাই বলি আর অসভ্যতাই বলি সকল কিছুর সমাহার ঘটেছে। সেগুলো ঘুরেফিরে, পত্রপত্রিকায় বা টিভি মিডিয়ায় দেখে আমাদের অনেকের মতোই আমারও ব্যক্তিসত্ত্বা হারিয়ে একধরনের ভিন্ন ব্যক্তিস্বাধীনতার গমন ঘটেছে। যে কারনে অন্য অনেকের মতো আমার ভিতরেও বহুবাদী মানসিকতার উদ্রেগ হয়েছে। কাটানোর চেষ্টা নিরন্তর থাকলেও কিভাবে যে হবে সেটাই ভাবনা!
কিছু চাই এইরকম, কিছু চাই ঐ রকম, কিছু চাই তার মতন, কিছু চাই আমার মতন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





