আমি মাত্র কয়দিন হল আইডি খুলছি। শুক্কুরে শুক্কুরে যে কয়দিন হয় আর কি! এর মধ্যেই এত বড় কথা বলতেছি এজন্য কেউ মাইন্ড খাইয়েন না। কারন পাঠক হিসেবে অনেক পুরনো হলেও লেখক হওয়ার বাসনা এই সেদিন থেকে! সেজন্য বলা যেতে পারে, ব্লগ জগতে আছি ব্লগের শুরু থেকেই। আমিও তাহলে পুরনো ব্লগার/পাঠক। কেউ হাসবেন না। ব্লগে দেখেছি সবাই এরকম যুক্তিই দেয়। মুরগী মানুষের বিষ্টা খায়, মানুষ মুরগী খায় অতএব মানুষ বিষ্টা খায়। এটা কিন্তু খোদ যুক্তিবিদ্যার কথাই।
আসলে সবাই যার যার সুবিধানুযায়ী যুক্তি খাড়া করে। এটা মানুষের সুবিধাবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। তাহলে দেখা যাচ্ছে, মানুষ মাত্রই সুবিধাবাদী।
দেখা যায়, মানুষ তার ইচ্ছে মতো উদাহরণ/উক্তি ইউজ করে। একবার পরিস্থিতিকে নিজের পক্ষে নেওয়ার জন্য বলবে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আবার অন্যসময় সেই একই মানুষ বলবে, দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো।
হায় রে মানুষ! কত রঙ্গ যে আমরা করি!
আমার মনে আছে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে অনেকদিন পরে উপস্থিত হওয়ায় স্যার এটা সেটা খোজ নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন কেমন আছো?? উত্তরে যেই বললাম, 'স্যার ভালোই ছিলাম" স্যার তেলেবেগুনে জ্বলে উঠলেন। ভালো ছিলে মানে কী? ওহ আগে ভালো ছিলে আর এখন ক্লাসে এসে খারাপ হয়ে গেছ ইত্যাদি ইত্যাদি। যদিও আমি মুখে কিছুই বলিনি কিন্তু মনে মনে এমনটিই পোষন করছিলাম। স্যার বুঝী ফেললেন আমার ভিতরের কথাটা।
আজ ব্লগে এসে এমনই মনে হচ্ছে। ভালোই ছিলাম।
মাঝে মাঝে শুক্র/শনিবারে ব্লগে বসে আনন্দের জন্য, তথ্যের জন্য, মানুষের মনোভাব বুঝার জন্য ব্লগ ঘেটে পড়তাম। এখন নিজের একটা আইডি খোলায় লেখারও একটা তাগিদ তৈরি হয়েছে। কিন্তু হলে কী হবে? ক্যাচাল/স্যাটায়ার এবং ব্লগের পুরনো ব্লগারদের আন্তঃকোন্দল, গ্রুপিং ইত্যাদি আদি অন্ত উদ্ধার আর সেটাকে কেন্দ্র করে গালাগালির বিনোদন ছাড়া কিছু পাওয়া কঠিন। মডারেটরদের অবস্থানও কী রকম যেন হয়ে গেছে। আগে দেখতাম ঘচাত ঘচাত ব্যান, এখন অনেকটাই নিশ্চুপ। অবশ্য ব্লগীয় জগতে কম্পিটিশন এত বেড়েছে যে, কে কখন কোথায় চলে যাবে রাগ করে ঠিক নেই। সবাই যেনো আটকা পড়ে গেছি অনৈতিকতার কাছে।
তাই বলতেই হচ্ছে, আগে ভালোই ছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





