‘একাত্তরে ব্যারিস্টার রাজ্জাক চট্টগ্রামে কিলার মিশনের সদস্য ছিলেন’
এনা, নিউইয়র্ক থেকে : যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পরিষদ’র চেয়ারম্যান আলহাজ নজমুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে বলেছেন ‘একাত্তরে ব্যারিস্টার রাজ্জাক চট্টগ্রামে বিহারীদের কিলার মিশনের সদস্য ছিলেন।’ গত ২ ডিসেম্বর বার্তা সংস্থা এনাকে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রভাবশালী সদস্য ও আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ‘সিলেটের বিয়ানিবাজার উপজেলার মাতিউরা গ্রামের সন্তান আব্দুর রাজ্জাক বিয়ানিবাজার পঞ্চখ- হরগবিন্দ হাইস্কুলের ছাত্র ছিল এবং তার ডাক নাম হচ্ছে ‘খাজুর।’ সে আমার জুনিয়র ছিল। একাত্তরে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং দেওয়ানহাটের ডালিম হোটেলে বিহারীদের পরিচালিত ‘কিলার মিশন’র সদস্য হিসেবে অনেক কর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল সে।’ আলহাজ নজমুল বলেন, ‘একাত্তরের ১৭ ডিসেম্বর অপরাহ্নে চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে আমাকে দেখেই সে দৌড়ে পলায়ন করে। কারণ আমি তাকে চিনে ফেলেছিলাম। তার বহু বছর পর জেনেছি যে সেই রাজ্জাক নাকি পালিয়ে লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়েছে।’ নজমুল চৌধুরী আরও বলেন, ‘প্রয়োজন হলে আমি আদালতে দাঁড়িয়ে এ বক্তব্য দেব।’ ব্যারিস্টার রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করলে চট্টগ্রামে মানবতা বিরোধী অসংখ্য অপরাধের তথ্য উদঘাটিত হবে বলেও নজমুল ইসলাম উল্লেখ করেন। উল্লেখ্য, আলহাজ নজমুল ইসলাম বিয়ানিবাজারের সন্তান এবং দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বাস করছেন। কয়েক বছর আগেও তিনি নিউইয়র্কে প্রকাশ্য সমাবেশে জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাক প্রসঙ্গে একই বক্তব্য দিয়েছিলেন।
আলহাজ নজমুল চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্যে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেছেন, মানবতাবিরোধী অপরাধে লিপ্ত কোন ব্যক্তির পক্ষে আইনগত পরামর্শ প্রদানের নৈতিক অধিকার আছে কিনা সেটিও খতিয়ে দেখার অবকাশ রয়েছে। কারণ, এমন চরিত্রের লোকজনের কাছ থেকে কখনই আদালত সঠিক পরামর্শ পাবে না।
গত বছরের ৩ডিসেম্ভর তারিখে প্রকাশিত সংবাদের লিঙ্ক Click This Link
ব্যারিস্টার রাজ্জাক সম্পর্কে মিছবাহুর রহমান চৌধুরী কোর্টে যা বলেছেন:
মিছবাহুর রহমান চৌধুরী জানান স্বাধীনতা যুদ্ধের সময় তার পিতা তাকে লন্ডন পাঠিয়ে দেন। এরপর তিনি লন্ডনে স্কুলে এবং কলেজে পড়াশুনা করেন। তিনি লন্ডনে থাকা অবস্থায় ইয়াং মুসলিম অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হন। এ সংগঠন করার সময় একদিন ইসলামী ছাত্রসংঘের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (তখন ব্যারিস্টার হননি) আমার সাথে এসে সাক্ষাৎ করেন। উনি আমাকে ইসলাম পছন্দ লোকদের একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ করেন। আমি এবং তৎকালীন ইয়াং মুসলিম অর্গানাইজেশনের সভাপতি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ জেড শাহ তার অনুরোধে বৈঠকে যাই। বৈঠকের ঠিকানা বলেন, ৫৭+২। গিয়ে দেখি সেখানে অধ্যাপক গোলাম আযম, তৎকালীন পাকিস্তান জামায়াতের আমীর মিয়া তোফায়েল, কুখ্যাত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দীন সেখানে উপস্থিত। এ ধরনের একটি বৈঠকে আমাদের ডাকার জন্য আমি ব্যারিস্টার রাজ্জাকের ওপর মনোক্ষুণœ হই। সেখানে ব্যারিস্টার রাজ্জাকের কিছু বক্তব্যে জানতে পারি তিনি নিজে ১৯৭১ সালে আল বদর সদস্য ছিলেন। ব্যারিস্টার রাজ্জাক আল বদর সদস্য হিসেবে ১৯৭১ সালের ডিসেম্বর পর্যন্ত তার প্রতি অর্পিত দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানী সৈনিকদের সহায়তা করেন। এরপর ভারত-নেপাল হয়ে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে চলে যান।
মিছবাহুর রহমান চৌধুরীর বক্তব্যকে ‘ধান বানতে শিবের গীত’ গাইলেন বলে উল্লেখ করে মন্তব্য করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
মিছবাহুর ট্রাইব্যুনালে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ব্যারিস্টার রাজ্জাক। আজ রোববার বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর জবানবন্দীর পরপরই ব্যারিস্টার রাজ্জাক ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের কাছে তার অবস্থান ব্যাখ্যা করেন।
তিনি বলেন, জনাব মিছবাহুর রহমান ‘‘ধান বানতে এসে শিবের গীত গেয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এবং ডিফেন্স টিমের প্রধান হিসেবে আমাকে আমার পেশাগত দায়িত্ব পালনে বাঁধাগ্রস্ত করার জন্য তাকে দিয়ে এ ধরনের বক্তব্য দেওয়ানো হতে পারে।
মিছবাহুর রহমানের জবানবন্দী শেষে ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেন, লন্ডনে যে স্থানের নাম তিনি বলেছেন এরকম কোনো জায়গার নাম আমার জানা নেই। আমাকে জড়িয়ে লন্ডনে বৈঠক সম্পর্কে মিছবাহুর রহমান চৌধুরী যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দী দিয়েছেন সেখানে আমার নাম তিনি একবারও উচ্চারণ করেননি। আরো মজার বিষয় হল তিনি ২০০৮ এবং ২০০৯ সালেও আমার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন। সেখানেও তিনি আমার বিরুদ্ধে লন্ডন বৈঠকের গল্প বলেননি। আমি যদি লন্ডন বৈঠকে নিজেকে আল বদর সদস্য স্বীকার করে কোনো বক্তব্য দিতাম তা তিনি কেন গত ৩৮ বছরে একবারও বলেননি। ২০০৮ এবং ২০০৯ সালে কেন বলেননি।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, ১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৪০ বছরে একমাত্র মিছবাহুর রহমান চৌধুরী ছাড়া আমার বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কোনো ব্যক্তি এ ধরনের কোনো অভিযোগ করেননি। মুক্তিযুদ্ধের ওপর শত শত বই লেখা হয়েছে। তার কোথাও আমার নাম নেই।
তিনি বলেন, নিজামী সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে তিনি আমার বিরুদ্ধে লম্বা বক্তব্য দিয়েছেন। নিজামী সাহেবের বিরুদ্ধে মাত্র দুটি বাক্য বলেছেন। তিনি আমার বিরুদ্ধে এ নিয়ে যতবার বক্তব্য দিয়েছেন প্রতিবার ভিন্ন ভিন্ন গল্প হাজির করেছেন।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, মিছবাহুর রহমান চৌধুরীর একটি ভাঙ্গা রেকর্ড আছে। সেটি তিনি মাঝে মাঝে বাজান। তিনি কি ছিলেন এবং তার চরিত্র কি তা দেশের মানুষ জানে। আমি বলতে চাই না। আমি একটি সফল ডিফেন্স টিম গঠন করেছি। সেটা যাতে চালাতে না পারি সেজন্য আমার ভাব মর্যাদা ক্ষুণœ করার জন্য উদ্দেশ্য মূলকভাবে আমার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে। আমাকে জড়িয়ে তার এ ধরনের মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বক্তব্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এই সংক্রান্ত খবরের লিঙ্ক Click This Link
আমার একটুখানি কথাঃ আমিও অবাক এই আইনজীবি লোকটি এতদিন যাবৎ বড় গলায় কোর্টে কথা বলছেন অথচ কেউই কোন কথা উচ্চারন করছেনা। সত্যিই আশ্চর্যজনক বটে! তবে সময় যতই চলে যাক সত্য একদিন প্রকাশ হয়ই।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





