আমি অবাক! হতবাক! গতরাত সাড়ে তিনটার সময়ে দেশের প্রথম সারির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়সহ বিভিন্ন ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। অনলাইনে ঢুকার সুযোগ পাইনি তাই কে কী হয়েছে সেটাও জানতাম না। কিন্তু এখন দেখে তো চোখ ছানাবড়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় হিরু নামের যাকে সভাপতি করা হয়েছে তিনি ১৯৯৭-৯৮ সেশনের ছাত্র হিসেবে ১৯৯৮ সালে ক্যাম্পাসে এসেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। মুহসীন হলের সেসময়ের ছাত্রলীগ সভাপতি শফিকের ক্যাডার ছিলেন এই হিরু। এক পর্যায়ে শফিকের সঙ্গে বিরোধ হলে হল শাখার সম্পাদক শাখাওয়াত এর নেতৃত্বে শফিককে হটিয়ে হল দখলেও হিরু গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। শফিকের বাগেরহাট গ্রুপের বিপরীতে শাখাওয়াতের ফরিদপুর গ্রুপের হয়ে কাজ করেন হিরু। কিন্তু হল দখল স্থায়ী না হওয়ায় তাঁরা বিতাড়িত হন। হিরু বিতাড়িত পক্ষের ক্যাডার ছিল। তারপরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে হিরুর বাড়ি বগুড়া এই ফেভার নিয়ে ছাত্রদলে টুকু গ্রুপে যোগ দেয়। যার ধারাবাহিকতায় আজকে সেই হিরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি।
আরেকজনকে আমি চিনি। শাহ নাসিরুদ্দিন রুমন। যিনি বর্তমান ঢাবি শাখা কমিটিতে যুগ্ম সম্পাদক হয়েছেন। সে ১৯৯৮-৯৯ সেশনে ভুগোল ও পরিবেশ বিভাগের ছাত্র হিসেবে ফজলুল হক হলে উঠে। সে হলে ছাত্রলীগের রাজনীতি করেছে। আমরা জানতাম সে আওয়ামী লীগ সরকারের বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মজিবুর রহমান ফকিরের আত্মীয়। ক্যাপ্টেন সাহেব সে সময়েও এমপি ছিল। রুমন রীতিমত স্লোগানে নেতৃত্ব দিতো। ২০০১ সালের পরে সেও ছাত্রদলে যোগ দেয়। কিন্তু ছাত্রদলের হলের গ্রুপিং এর কবলে পড়ে মার খেয়ে পা ভেঙ্গে একবার পঙ্গু হাসপাতালেও ভর্তি ছিল অনেকদিন। আমি নিজে দেখতে গেছি তাকে। ছাত্রদল করার ধারাবাহিকতায় আজকে সে ঢাবি শাখার যুগ্ম সম্পাদক।
হায়রে রাজনীতি! এরাই আমাদের নেতা! দল বদল জীবনের শুরু থেকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





