somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ বকধার্মিক ও ধর্মবিদ্বেষীদের ভণ্ডামি

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে কিছু বকধার্মিক , কিছু ধর্মবিদ্বেষী আছে যারা ধর্ম নিয়ে এমন সব উক্তি করে, যা ধর্মপ্রাণ মানুষদের আহত করে। আমার ওদের কীর্তিকলাপ দেখে হাসি পায় আবার করুণাও হয় এই ভেবে যে, কেউ পদ ধরে রাখতে, কেউ সস্তায় খ্যাতি পেতে কতো নিচেই না নামছে। হিন্দুদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এলে ওদের সেই ভণ্ডামিটা বড়ো বেশি চোখে পড়ে। এবার দুর্গাপূজা শুরু হওয়ার পর মনে মনে ভেবেছিলাম কিছু লিখবো উপর্যুক্ত ভণ্ডদের ভাষায় এ পূজার অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। পরে ধর্মীয় বিষয় নিয়ে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে না লেখাই শ্রেয় মনে করলাম। কিন্তু টেলিভিশনে, ইন্টারনেটে বিভিন্ন ব্লগে, পেইজে, ফেসবুকে দুর্গাপূজা নিয়ে এবারও যা দেখলাম, তাতে ঠিক করলাম এ সব বিষয় নিয়ে লিখবো। তাই একটু দেরিতে হলেও লিখছি।
মহালয়ার দিনে এক নব্য ধার্মিক ও হাজি পূজামণ্ডপে উপস্থিত হয়ে দুর্গাকে সকল দুর্গতিনাশিনী বলে অভিহিত করলেন এবং একজনকে দুর্গাস্বরূপিনী বলে আখ্যায়িত করলেন। নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কেউ, এবং সে যদি হাজি হয়, তবে কি সে দুর্গাদেবীর গুনকীর্তন করতে পারেন এবং আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমানকে দুর্গাস্বরূপিনী বলে আখ্যায়িত করতে পারেন? তাতে কি একজন মুসলমানের ঈমান থাকে? এ কথা ঠিক যে, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যার যার ধর্ম যথাযথভাবে পালন করতে কোনো বাধা নেই।
আরেক টি ভি চ্যানেলে একজন পণ্ডিত ব্যক্তি বললেন – দুর্গাপূজা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার ধারক।এ বিষয়ে আমার জিজ্ঞাসা হলো কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব কি অসাম্প্রদায়িক হতে পারে। দুর্গাপূজা নয় শুধু, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান-উৎসবই সাম্প্রদায়িক। কেননা তা কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান। এক ধর্মের লোক অন্যধর্মের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকতে পারে বা দেখতে যেতে পারে, কখনোই সেই ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য নয়। তা পালনীয় কেবল ঐ ধর্মের লোকদের জন্যেই। তা হলে কী করে একটি ধর্মীয় উৎসব অসাম্প্রদায়িক চেতনার ধারক হয়? তাই যে কোনো ধর্মীয় অনুষ্ঠান একটি সাম্প্রদায়িক অনুষ্ঠান।
কয়েকজন ধর্ম বিদ্বেষীর ফেসবুক ওয়ালে ঢুঁ মেরে দেখলাম নানা ছবি সম্বলিত বিজয়ার শুভেচ্ছা।তাদের ভাষায় ধর্ম যার যার উৎসব সবার। পূজামণ্ডপেও কাউকে কাউকে দেখেছি। পূজা শেষে আবার ঢুঁ মারলাম। দেখলাম সরে গেছে শুভেচ্ছা বাণী। ধর্মবিদ্বেষী হয়ে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানোকে ভণ্ডামি ছাড়া আর কী বলা যায়?
আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের দেশটাও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ই তাদের ধর্ম নির্ভয়ে পালন করছে। যুগ যুগ ধরে এ ধারা চলে আসছে। কিন্তু বকধার্মিক ও ধর্মবিদ্বেষীদের ভণ্ডামি অবশ্যই নিন্দার যোগ্য।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×