somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে ভাষাজ্ঞান বিতরণ এবং অনুসারী সমাচার-২

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ট্যাটাস - ৩
"আশীষ, তদারকি, জবাবদিহিতা, রহস্যময়তা, প্রয়োজনীয়তা, সৃজনশীল" না লিখে "আশিস্, তদারক, জবাবদিহি, রহস্য, প্রয়োজন, সৃষ্টিশীল" লিখে কি ভুল করি ?
অনুসারীদের মন্তব্য –
১) -- ভাই, 'রহস্যময়তা' ভুল মানি, কিন্তু 'রহস্যময়' কি বলা যায়? যেমন। 'লোকটি কেমন রহস্যময়!' (জানার জন্য শুধালাম।)
২) তুমি ঠিক। কিন্তু একসঙ্গে এত দিও না। প্রতিদিন তিনটি শব্দ, ব্যস। সবার মনে থাকবে। একটা বেশ বড়সড় ধন্যবাদ তোমাকে দিলাম।
৩) ki bole je apnake dhonnobad janabo? apni ja lekhen shetai promito bangla banan.ami to shathi kangal hoye etodin poth cholechi.apnake dekhe sosti pelam.apni to janen, amar lipite dirgho i.u nei.

আমার কথা হচ্ছে উপর্যুক্ত স্ট্যাটাসে ‘আশীষ’ শব্দটির বানান ভুল। সে ক্ষেত্রে স্ট্যাটাস দাতা সঠিক। তবে শুদ্ধ বানান হবে ‘আশিস’, ‘আশিস্’ নয়। কিন্তু “তদারকি, জবাবদিহি, রহস্যময়তা, প্রয়োজনীয়তা, সৃজনশীল” শব্দগুলো ভুল নয়। আবার তিনি যে “তদারক, জবাবদিহি, রহস্য, প্রয়োজন, সৃষ্টিশীল” লিখেন, তাও ভুল নয়। তবে তিনি একজন প্রবীণ, প্রতিষ্ঠিত সাহিত্যিক হওয়ায়, তাঁর উপর্যুক্ত স্ট্যাটাস যে বিভ্রান্তি ছড়াতে পারে, তা তাঁর অনুসারীদের মন্তব্যে স্পষ্ট হয়েছে। তাছাড়া তাঁর স্ট্যাটাসেও প্রচ্ছন্ন রয়েছে যে, “তদারকি, জবাবদিহিতা, রহস্যময়তা, প্রয়োজনীয়তা, সৃজনশীল” শব্দগুলো ভুল। কিন্তু এ শব্দগুলো যে ভুল নয়, তাই স্পষ্ট করে বলতে চাচ্ছি।
‘তদারক’ ও ‘তদারকি’ একার্থবোধক শব্দ। দুটো শব্দই বাক্যে বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়। ‘জবাবদিহি’ ও ‘জবাবদিহিতা’ দুটোই বাক্যে বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হলেও ভিন্ন অর্থবোধক শব্দ। ‘প্রয়োজন’ ও ‘প্রয়োজনীয়তা’ দুটো শব্দই বাক্যে বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হলেও অর্থের দিক থেকে এ দুয়ের ভিন্নতা ও অভিন্নতা উভয়ই আছে। ‘সৃজন’ শব্দের অর্থই হচ্ছে ‘সৃষ্টি’, ‘নির্মাণ’, ‘রচনা’ । সুতরাং ‘সৃজনশীল’ শব্দটি ভুল নয়। ‘সৃজনশীল’ শব্দের অর্থ হচ্ছে ‘সৃজনীশক্তিবিশিষ্ট’, ‘সৃষ্টিশীল’। ‘রহস্যময়তা’ শব্দের ব্যবহার কম দেখা গেলেও গাঠনিক বিচারে শব্দটি ভুল নয়। বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয় এমন শব্দের সাথে ‘তা’ প্রত্যয় যোগ করে বিশেষ্য গঠন করা শব্দগঠনের একটি নিয়ম। যেমন – প্রয়োজনীয়তা, সৃজনশীলতা, দুর্বোধ্যতা, গতিময়তা, স্বপ্নময়তা প্রভৃতি। ‘রহস্যময়’ শব্দটি বাক্যে সাধারণত বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয়। সেই নিয়ম মেনে ‘রহস্যময়’ শব্দের সাথে ‘তা’ প্রত্যয় যোগ করে ‘রহস্যময়তা’ শব্দটি গঠিত। সুতরাং অভিধানে থাক বা না থাক শব্দটি ভুল নয়।
শুদ্ধ বানানের জন্যে অভিধান হাতের কাছে রাখা উত্তম, এমন কথা ‘ফেসবুকে ভাষাজ্ঞান বিতরণ এবং অনুসারী সমাচার-১’-এ বলেছিলাম। সে কথা ঠিক। কিন্তু অভিধানে না থাকলেই কোনো শব্দকে ভুল বলা ঠিক নয়। যা দেখতে হবে, তা হচ্ছে, শব্দটি নিয়ম মেনে গঠিত হয়েছে কি না।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×