বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ – ৬
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৬
এক নির্বাক অসুর
এসে নিয়ে গেছে
সব সুর ।
ক্ষতি নেই পায়ে আছে
মোহন নূপুর ।
২৭
কথাহীন অর্থহীন
কেটে যায় দিন
সারারাত ।
তবু মন খুঁজে ফিরে
নতুন প্রপাত ।
২৮
নষ্ট হয়ে গেছে ছবি
ঝাপসা পটভূমি
সব রেখা ।
ক্রমশ বেরিয়ে আসছে
তবু যায়না দেখা ।
২৯
বিনাশের মুখে এসে
নীলাভ সাবান
মাখে গায় ।
সময়ের বুক জুড়ে
স্বপ্ন রেখে যায় ।
৩০
বিশাল প্রান্তর পোড়ে
নিঝুম দুপুরে
অগ্নিস্নানে ।
পুড়ে যায় দেহ তবু
খুঁজে অন্য মানে ।
( গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুন