
অবরুদ্ধ দীর্ঘশ্বাসে কাতর হয়ে যখন
সত্যের সাধনা থেকে
কোনো কোনো দীপ্র হাত
যাচ্ছে সরে ক্রমাগত।
পরজীবী প্রতিভার প্রতাপে যখন
ভীষণ তমসা ঘেরা সাহিত্য গগন
শিবিরে শিবিরে বেজে চলে
স্বঘোষিত স্বীকৃতির ডামাডোল আর
পুরস্কার প্রদানের লোভী আয়োজন
তখন সাহিত্যে কী পাবে বলো।
আলু পটলের মতো প্রেম
ভুতের গল্প আর পাগল সমাচারে
ভরে যাবে কোটি কোটি পাতা।
বণিকের কলরবে মুখরিত
সাহিত্যের মলিন প্রাঙ্গণ
তোষামোদে ব্যস্ত সব সাহিত্য দালাল
তাই কবিদের এখন ভীষণ মন্দকাল।
( গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি )
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


