somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারি না যেতে লজ্জায়

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পারি না যেতে লজ্জায়
সায়ন্তন রফিক

সাতচল্লিশ
পার হয়ে গেলো
আমাদের এমন কি
তোমাদের সন্তানদেরও চুল পেকে গেছে।
তোমাদের রক্তছাপ মুছে গেছে
চাপা পড়ে গেছে নতুন রক্তছাপের নিচে।
কেন?
আমাদের জানা নেই
কিংবা জানি
বলতে পারি না।
তোমরা যা চেয়েছিলে গড়তে পারিনি তা
শুধু তোমাদের নামে স্মৃতিসৌধ গড়েছি
বিকট দাঁড়িয়ে আছে
উদ্ভট গৌরবে।

তোমরা কি দেখতে পাও?
তবে অবশ্যই দেখছো
কী অপরূপ গণতন্ত্র সাম্য আর সুশাসন
অর্থনৈতিক মুক্তির সুরম্য প্রাসাদ
আমরা গড়েছি এখানে
সবখানে যেখানে তোমাদের পবিত্র রক্তের ছাপ লেগেছিলো।

তোমরা তো নূর হোসেনকে দেখোনি।
গণতন্ত্র মুক্তি পাক
বুকে লিখে
সেও বুকের রক্ত ঢেলে দিয়েছিলো।
গণতন্ত্র মুক্তি পায়নি আজো
নূর হোসেনের জন্যেও আমরা মিনার গড়েছি
রাজধানীর বুকেই
দাঁড়িয়ে আছে অসহায়।
আমরা আরও অনেকের জন্যেই মিনার গড়েছি
মিনার গড়ায় আমাদের খ্যাতি এখন বিশ্বজুড়ে।
শুধু
কেন এ মিনার তাই ভুলে যাই
হর হামেশাই।

তাই
তোমাদের স্মৃতির মিনারে
পারি না যেতে লজ্জায়।

বসে থাকি ঘরের কোণে চুপচাপ একা
কোনোদিন আর যেতে পারবো কি না জানা নেই।
জানা নেই
কোনোদিন বলতে পারবো কি না
মাথা উঁচু করে
দেখো আমরা পেরেছি তোমরা যা চেয়েছিলে।
এখন গ্রহণ করো
আমাদের পুষ্পের অঞ্জলি।

(গ্রন্থ – আমি তো বলিনি মনে রেখো)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×