আমার কাছে বাংলাদেশের আর কোন দলকেই মনে হচ্ছে না যে তারা আমাদের এই দেশটাকে ভালোবাসে। আমাদের আবেগ নিয়ে এরা অনেক খেলেছে। স্বাধীনতার নাম করে এরা আমাদের অনেক ভুল পথে নিয়ে গেছে। এরা আমাদের রক্ত নিয়ে অনেক আনন্দ-ফুর্তি করেছে। কিন্তু বাস্তবে এরা আমাদের কথা কখনও ভাবেনি। আর ভবিষ্যতেও যে ভাববে তাও মনে হয় না। এরা শুধু নিজেদের স্বার্থের কথা ভেবে আমাদেরকে এই ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের দেশে আটকিয়ে রেখে নিজেদের উদ্দ্যেশ্য হাসিল করছে। তারা দেশের উন্নয়ন কে প্রাধাণ্য না দিয়ে শুধু আ.লীগ-বিএনপি, আ.লীগ-জামাত কিংবা বিএনপি-জামাতের মধ্যে যুদ্ধকে প্রাধান্য দিয়েছে। যার ফলে শুধু সাধারন মানুষ যারাকিনা তাদের মূল উদ্দ্যেশ্য জানে না তারাই ক্ষতিগ্রস্থ হয়েছে, হচ্ছে এবং হবে।হাসিনা-খালেদা ও তাদের বড় বড় নেতা-মন্ত্রীদের বিলাশবহুল জীবন-যাপন করতে যেমন কোন সমস্যা হয় না তেমনি তাদের পরিবারের সদস্যদের পড়াশুনা করতেও কোন কষ্ট হয় না। তারা আমদের কৃষকের টাকা দিয়ে তাদের ছেলে-মেয়েদের বিদেশে পড়াশুনা করায়। আর আমাদের সন্তানদের পড়াশুনা হবে কি হবে না তা তাদের নজরে থাকে না। হরতাল-অবরোধ দিলে আমাদের মত গরীব মনুষগুলার জীবন নিয়ে টানাটানি হয়ে যায় তা তাদের মূল্যবোধে থাকে না। তারা শুধু ক্ষমতায় থেকে আমাদের কে বোঝায় যে হরতাল-অবরোধ খুব খারাপ জিনিস। এইটা করলে দেশের অনেক ক্ষতি হয়। তাই সব দোষ ঐ বিরোধী দলের যারা হরতাল-অবরোধ ডাকে। কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে দেখলাম না যে তারা ক্ষমতায় থাকা অবস্হায় হরতাল-অবরোধ বন্ধের জন্য কোন আইন করল। আমাদের মত যে মানুষগুলোর জন্য তারা ক্ষমতার টিকিট পায়, ভোট পাওয়ার পর আমদের মূল্য যেন তাদের কাছে ডাল-ভাত হয়ে যায়। আমাদের ভোটে ক্ষমতা নিয়ে তারা সংবিধানকে নিজের মনে করে মনের মাধুরী মিশিয়ে পরিবর্তন করে নির্বাচনের আগে দেশকে রণক্ষেত্রে পরিনত করে। সংবিধান নিয়ে যখন আপনাদের এতোই সমস্যা তখন সংবিধানটা সংশোধন করার কাজটা জনগণের হাতেই ছেড়ে দিচ্ছেননা কেন, আমরাই ঠিক করে দিব নির্বাচন কালীন সরকারের প্রধান কে থাকবে আর কে থাকবে না।
এখন সময় এসেছে মুখে মধু অন্তরে বিষ থাকা পশুগুলোর মুখের উপর কথা বলার। তাদের খেলার সময় শেষ হয়ে এসেছে। আর এই সময়ে সচেতন মানুষ যদি জেগে না উঠে ঘুমিয়ে থাকে তবে সামনে হয়ত এমন কোন বিদেশি শক্তি আসবে যার কারনে আ.লীগ-বিএনপি তো মরবেই সঙ্গে আমাদের ১৬ কোটি মানুষের মনে যে স্বপ্নগুলো লুকিয়ে আছে সেইগুলিরও মরণ ঘটবে। তাই আসুন এদের বিরুদ্ধে রুখে দড়াই। আমরা আর চোখ বন্ধ করে অন্য মানুষের দেখানো স্বপ্ন দেখতে চাই না। আমরা চোখ মেলে নিজেরা নিজেদের মত করে স্বপ্ন দেখতে চাই। আশা করি সবাই নিজেদের স্বপ্ন বাস্তবায়নে এক হবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


