পৃথিবীতে যত সুস্বাদু ফল আছে তাদের মধ্যে যদি আপনাকে সেইসব ফলের র্যাংকিং করতে বলা হয় তবে আপনি প্রথমেই যে ফলের নাম বলবেন তা হল আম।(কি ঠিক বলেছি না?) সারা বিশ্বে প্রায় ৩৫ জাতের আম আছে। আর সেই সব জাতের প্রায় সব আমই পওয়া যায় বাংলাদেশ, ভারত সহ এশিয়ার অনান্য কিছু দেশে। আমাদের দেশে আম এতটাই জনপ্রিয় যে সরকার আম গাছ কে আমাদের জাতীয় গাছ হিসেবে উপাধি দিতে বাধ্য হয়েছে। যাইহোক এখন চলছে মধু মাস। তাই ঢাকার বাজারে আম আসা শুরু হয়ে গেছে। এখন পথে-ঘাটে যেখানেই চোখ যায় সব খানেই শুধু আম আর আম। হরেক রং এর আম আর তার আবার হরেক রকম নাম। কোনটা ল্যাংরা, কোনটা হিমসাগর, কোনটা আবার নাগ ফজলি। এইসব আমের এত সুন্দর কালার আর চেহারা যে বাড়ি থেকে বের হলে আম না নিয়ে মন বাড়ি আসতে চায় না। কিন্তু আপনি লোভে পড়ে যে আমটি কিনে খেতে যাচ্ছেন তা খাওয়ার আগে আপনি কি কখনও ভাবেছেন তা আপনার শরীরের জন্য কতটা উপযোগী! আমাদের এই ঢাকা শহরে যত আম বর্তমানে পওয়া যাচ্ছে তার শতকরা ৯৬ ভাগের মধ্যেই আছে প্রাণনাশকারী রাসায়নিক উপাদান কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড আম পাকতে এবং আমের সুন্দর রং তৈরীতে বিশেষ ভাবে সহয়তা করে। কর্বাইড আমকে সহায়তা করলেও আপনার জন্য তারা শুধু ক্ষতিই করবে। বাংলাদেশে ক্যালসিয়াম কার্বাইড একটি নিষিদ্ধ পণ্য। এই রাসায়নিক দ্রব্যটি অ্যাসিটিলিন গ্যাস তৈরি করতে সহায়তা করে। আর এই অ্যাসিটিলিন ব্যবহার করা হয় লোহা ঝালাইয়ের কাজে। নিয়মিত কার্বাইড খেলে আপনার শরীরে ক্যানসার বাসা বাধতে বাধ্য। এছাড়া শিশুদের কিডনিতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। তাই এই মধু মাসে আম খাওয়া নিয়ে একটু সচেতন হওয়া সবারই উচিত। এই সব অসাধু ব্যবসায়ীদের হাত থেকে আম কিনে না খেয়ে সবচেয়ে ভালো হয় একদম রাজশাহীতে একদিন গিয়ে বাগান থেকে নিজের হাত দিয়ে গাছ থেকে আম পেরে কিনে ঢাকায় আসা। এখন এইটা ছাড়া ভালো আম খাওয়ার আর কোন উপায় নেই। আর এতে আপনার আম কেনার খরচ যেমন কমবে ঠিক তেমনই স্বাস্থ্যসম্মত আমও খাওয়া যাবে।
কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগের স্বাস্থ্য ভালো?

ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
Extra Long - Dual Coverage!
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।