আজকাল প্রথম আলো পত্রিকা খুললে মন কেমন যেন ভালো হয়ে যাচ্ছে। বাংলাদেশের পত্রিকা মানেই খারাপ খবর দেখে দিন শুরু করা। তবে ইদানিং সেই ধারাটা কিছুটা হলেও পাল্টিয়েছে। এখন অনেক সম্ভাবনার খবর শিরোনাম হচ্ছে পত্রিকার প্রথম পাতায়। গত ৭ নভেম্বর প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম ছিল 'জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মিঠা পানির মৎস্য উৎপাদনে চতুর্থ স্থান লাভ করেছে।' খবরটি আমাদের সবার জন্য অনেক উৎসাহের। আজ ঠিক একই ভাবে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে ৩য় স্থান লাভ করেছে। দুই দিনের দুইটা শিরোনাম আমাদের সবার জন্য অনুপ্রেরনার। আমাদের কাছে এই খবরগুলা অনেক আনন্দের হলেও আমাদের দেশের কৃষকরা এত বড় সাফল্যেও ভালো নেই। প্রতিদিন কৃষি পণ্য দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে আমাদের এই ছোট একটি দেশে। সেই হিসেবে আজকে আমাদের কৃষকদের থাকার কথা ছিল ধনীদের কাতারে। কিন্তু বাস্তবাতা অন্য রকম। সাফল্য শিরোনামের জাদুকরেরা এখনও পড়ে আছে দারিদ্রের কষাঘাতে। ঢাকার আশেপাশের কৃষকদের চিত্র একটু অন্য রকম হলেও দূরের কৃষকদের চিত্র সম্পূর্ণ আলাদা। একটা সবজি কিংবা অন্য কৃষি পণ্য প্রান্তিক কৃষক থেকে ভোক্তার কাছে আসতে এই ছোট দেশে এত হাত বদল কেন হয়, আর এই হাত বদল কেন এখন পর্যন্ত বন্ধ করা যাচ্ছে না? এগুলো নিয়ে যেদিন সরকার সহ আমরা সবাই ভাবব আর যেদিন আমরা আমাদের খাবার জিনিস গুলা একদম কৃষকের কাছ থেকে কিনে নিয়ে খেতে পারব সেদিনই আমাদের দেশের কৃষকদের উন্নতি হবে। আর জাতিসংঘের এই ধরনের প্রতিবেদনও আমাদের কাছে অনেক গ্রহনযোগ্য মনে হবে।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।