somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় যচ্ছি আমরা! কোথায় যাচ্ছে আমাদের গণতন্ত্র!

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দুই মাস ধরে শুধু একটাই চিন্তা করছি যে আসলে আমরা এবং আমাদের দেশ কোথায় যাচ্ছে! একতরফা ভাবে শুধু অন্যায়ের শাস্তি দেওয়া হচ্ছে। আর এই শাস্তি শুধু বিএনপি-জামাতের লোকজনই ভোগ করছে। সারা দেশে যত ধরনের অপরাধ বিশেষ করে মানুষ হত্যার মত যে জঘন্য কাজগুলো সংঘটিত হচ্ছে তার সব দায় বিএনপি ও এর সমর্থক দলগুলকে নিতে হচ্ছে। প্রশাসনকে কবজায় রেখে আ.লীগ যে ফুরফুরে মেজাজে আছে তার বিপরীত পরিস্থিতে আছে সাবেক বিরোধী দল। আর বিএনপি সমর্থিতদের চাইতেও খারাপ অবস্থানে আছে আমাদের মত সাধারন মানুষেরা। আমাদের কথা সরকার থেকে শুরু করে এখনকার তথাকথিত সুশীল সমাজের কর্ণধারেরাও আর ভাবে না। আর তাদের ভাবতেও হয়না কারন তারা শুধু আমাদেরকে দেখানোর জন্য এই দেশকে ভালোবাসে, অনেক জ্ঞনগর্ভ কথা বলে আমাদের মগজগুলোকে প্রতিনিয়ত ধোলাই করে তারা শুধু আমাদের সমর্থন আদায় করে। বাংলাদেশে তারা যদি এক টাকা রাখে তবে দেশের বাহিরে রাখে দশ টাকা। তাই বাংলাদেশে এখনকার সময়ে এমন কোন রাজনীতিবিদ আর বিশিষ্ট ভিআইপি নাগরিক খুজে পাওয়া যাবে না যাদের পরিবার-পরিজন দেশের ভিতরে বসবাস করছে, আর করলেও তা সংখ্যায় অতি নগণ্য। আমাদের কে এইসব মানুষের কথাগুলাই এখন শুনতে হয় আর মনে মনে মেনে নিতে না পারলেও বাস্তবে মেনে নিতে হয়। কারন আমরা এটা বিশ্বাস করি যে জোর যার মুল্লুক তার। হাদিসে আছে তখনই একটি দেশ ধ্বংসের দ্বার প্রান্তে যায় যখন তার সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা অন্যায় দেখে চুপ করে বসে থাকে। আজ আমাদের মত সাধারন মানুষের মনে শান্তি নাই, কিন্তু আমারাই নাকি একসময় শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলাম। যখন রাস্তা-ঘাটে বের হই তখন একটা মানসিক যন্ত্রণায় ভুগি যে এই বুঝি ঝলসে যাচ্ছি। তবে সরকার আমাদের কে ঝলসানো থেকে রক্ষা করতে পুলিশ বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়ে রেখেছেন যা সত্যই বড় হাস্যকর। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় সত্যি কিন্তু কাঁটার আঘাতে যে ক্ষত তৈরি হয় তা ঠিক করা যায় না। আর এইরকম একটা আধুনিক সমাজে সেইসব পুরাতন চিকিৎসা ব্যবস্থা কেউ মেনে নেয় না। আজ প্রতিটা পত্রিকা, টিভি এবং সব গণমাধ্যম সরকারের বিটিভিতে পরিণত হয়েছে। গণতন্ত্রের কথা বলে সবার মুখে টেপ মেরে রাখা হচ্ছে। আমরা বাস্তব কোন সন্ত্রাসীদের দেখে যত না ভয় পাই তার চেয়ে বেশি ভয় পাই এখন সরকারি বাহিনীর মানুষজন দেখলে। তবে এটা সত্য যে গণতন্ত্র নামক বাতির তেল আজ প্রায় শেষের দিকে, তাকে যদি আমরা নতুন তেল না দিতে পারি তবে খুব শীঘ্রয় তা নিভিয়ে যাবে। কিন্তু এই জ্বালানি সরবরাহ করবে কে?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×