গতকাল আমাদের দেশে একটা smashing ঘটনা ঘটল। ২৫-৩০ জন মানুষ যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেল। এইটা একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল। ইসলামে মাইকিং করে যাকাত দেওয়ার কোন বিধান নেই। হাদিসে আছে তুমি এমন ভাবে দান কর যাতে তোমার বাম হাতও টের না পায় যে তুমি কিছু দান করেছ। কিন্ত আজকাল কিছু মানুষ লোক দেখানোর জন্য দান কিংবা যাকাত দেওয়া শুরু করেছে। আসলেও কি তারা মন থেকে এইসব দেয় নাকি সন্দেহ আছে। বাজারে যাকাতের জন্য আলাদা শাড়ি-কাপড় পাওয়া যায়। যেগুলো দেখে মনে হয় গরীব মানুষের জন্য এইগুলা বিশেষ ভাবে বানানো। আমাদের প্রিয় নবী কি আমাদের এই শিক্ষা দিয়েছেন? আপনি যে জিনিসটা খান না বা যে জিনিসটা পড়েন না তা কিভাবে আপনি অন্য আর একজন কে দিতে পারেন? আর জাকাত হিসেবে কাপড় দেওয়ার ত কোন মানেই হয় না। আপনার উপর যদি জাকাত ফরজ হয় তবে আপনি তা সঠিক ভাবে পালন করুন। আপনি এই যাকাতের টাকা সবাই কে কাপড় হিসেবে না দিয়ে একজন হত দারিদ্র কে দান করে দিন। যাতে সে তার দারিদ্রতা কাটিয়ে উঠতে পারে। আর আমার মনে হয় যাকাতের সার্থকতা এখানেই। একজন হত দারিদ্রকে আমরা যদি স্বাবলম্বী করি, পরে সে হয়ত অন্য আরেকজনকে স্বাবলম্বী করে তুলবে। আর এভাবেই দেশ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। কিন্তু এই সব জর্দা ওয়ালারা যখন মানুষ দেখানোর জন্য যাকাতের কাপড় বিলি করে তখন সেটা কে সত্যই ইসলামকে অবমাননাও বলা চলে। যনি গতকাল যাকাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি যদি ৬০০ কাপড়ের পিছনে ৩০০০ লিফলেট না বিলি করতেন তবে এমন ঘটনা ঘটত না। আমাদের উচিত এই ধরনের লোকগুলো যখন মাইকিং করে যাকাত দেওয়ার প্রস্তুতি নেয় তখন তাদের ইসলামের আসল শিক্ষা টা কানের মধ্যে গুজিয়ে দেওয়া।
ঢাক-ঢোল পিটিয়ে যাকাত না দিয়ে গোপন ভাবে দিন। আর কাপড় না দিয়ে দিয়ে অন্য কিছু দিন।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।