
প্রথমেই বলতে হবে বিশ্বকাপের আইসিসির বাটপারির কথা।
রহিত শর্মা আর সুরেশ রায়নার নিশ্চিত আউট আম্পায়ারদের
না দেয়া এবং বিশ্বকাপে চরম ফর্মে থাকা মাহমুদুল্লাহর আউট
দিয়ে দেয়া।যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো।
এই ম্যাচের পরেই বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের রক্তে
বারুদ লাগার মত অবস্থা হয়ে যায়।
বিশ্বকাপে এই ম্যাচটাকে কেন্দ্র করে আমদের অপেক্ষার পালা শুরু।
এই সিরিজটাই আমাদের সবচাইতে বড় সুযোগ মধুর প্রতিশোধ নেবার।
এবার আসি রুবেল আর কোহলি দ্বৈরথ।ওরা একজন আরেকজনকে
কখনো ছেড়ে কথা বলেনা।এইসব খেলোয়াড়ি স্বভাব দেখার মজাই আলাদা।
বিশ্ব মিডিয়া এই ম্যাচের উপর আগ্রহ করেই নজর রাখবে। আর বিশ্লেষকরা
চুলচেড়া বিশ্লেষণ করবে।
মাশরাফি তাসকিনের নতুন কোন উদযাপন দেখার অপেক্ষায় আমরা সবাই।
আশা করা জায় আইসিসি নতুন করে কোন বাটপারি না করলে
ম্যাচটা আমরাই জিতবো।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



