জামায়াতের ডাকা হরতালে সমর্থন দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল- তারা রাজাকারের পক্ষে, পাকিস্তানের পক্ষে। কারণ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা না বুঝলেও বিএনপি তার শরিক জামায়াতে ইসলামির এই জঙ্গি তৎপরতার উদ্দেশ্য খুব ভালোভাবেই জানে- যুদ্ধাপরাধী জামায়াতের শীর্ষ নেতাদের বাঁচাতে দলটি দেশ এবং দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
দলটির সকল কর্মকাণ্ডের লক্ষ্য একটাই- স্বাধীনতা যুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী কর্মকাণ্ড পরিচালনাকারী যুদ্ধাপরাধীদের বাঁচানো। তারই ধারাবাহিকতায় আগামীকাল রোববার হরতাল ডেকেছে এই জঙ্গি দলটি।
বিগত দিনগুলোর অভিজ্ঞতা থেকে বলা যায়, আরও একটি ধ্বংসাত্মক দিন প্রত্যক্ষ করবে দেশবাসী। জামায়াত-শিবিরের তাণ্ডবে হয়তো আরও কিছু মানুষ প্রাণ হারাবে।
তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডই প্রমাণ করে তারা যেমন এ দেশের স্বাধীনতা, সংবিধান, পতাকা মানে না তেমনই তারা ইসলামের নীতি-আদর্শও মানে না।
এমনই একটি রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে বিএনপি। অথচ তাদের নেতা জিয়াউর রহমানকে মহান মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক দাবি করে মাইক ফাটিয়ে নিজেদেরকে দেশ দরদি, স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকারী, গণতান্ত্রিক বলে দাবি করেন দলের কীর্তিমান নেতা-কর্মীরা।
রাজাকারদের ফাঁসি হতে হবে- এটি এখন দেশের ১৬ কোটি মানুষের দাবি। সেই দাবির বিরুদ্ধে গিয়ে, জামায়াতের নৈরাজ্যকর, হিংসাত্মক কর্মকাণ্ডে সমর্থন দিয়ে বিএনপি কী পেতে চায়- রাষ্ট্রীয় ক্ষমতা?
ইসলামের দৃষ্টিতে এ ধরনের আচরণকে বলা হয় নিফাক, আরা যারা নিফাক করেন তাদের বলা হয় মোনাফেক।
কাফের-মুশরেকদের চেয়ে মোনাফেকদের প্রতি বেশি সজাগ থাকতে বলা হয়েছে ইসলামে। অর্থাৎ মোনাফেকরা কাফের-মুশরিকদের চেয়েও নিকৃষ্টতর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

