তুমি আমার কাছে
নজরুলের কবিতা-
"ওরে আমার হারামণি! ওরে আমার পাখী!
কেমন করে কোথায় তোরে আড়াল দিয় রাখি?"
তুমি আমার মনের মাঝে
রবি ঠাকুরের সখি-
"জাগিছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন
চক্রে পিষ্ট আধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন"
আমি তোমার জন্য করেছিলাম
ভালোবাসার পণ
যেমন করে করেছিলো
কবি নির্মলেন্দু গুণ-
"আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য"
তুমি আমার এ পৃথিবীতে প্রথম স্বর্গবাস
ভালোবেসে যেমন বলেছিলো জীবনানন্দ দাস-
"নামে নাই সাবধানী পাড়াগাঁর বাঁকা পথের চুপে চুপে
ঘোমটার ঘুমটুকু চুমি!
মনে হয় শুধু আমি, আর শুধু তুমি"
লিখতে চাইছে এ মন আজ
কিন্তু সীমাবদ্ধতা যে আছে আমার!
আমার জন্যই মনে হয় লিখেছিলো
কবি দাউদ হায়দার-
"দেখো, সীমান্তে ওইপাশে আমার ঘর
এইখানে আমি একা, ভীনদেশী "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




