এক গোধুলী লগ্নে
আমি তাকিয়ে ছিলাম সেই পথের পানে
যে পথ ধরে শেষ বার তোমায় দেখেছিলাম।
আরেক্টিবার তুমি পিছু ফিরবে,
ভেবেছিলাম....
ভেবেছিলাম আরেকবার তুমি পিছু ফিরে তাকাবে।
জানি তখন তোমার সেই মিষ্টি হাসি থাকবেনা,
তবে একটা সত্যি বলবো তোমায়?
কাঁদতেও তোমায় লাগতো অনেক ভালো
যেন মেঘের নীচে ঢেকে আছে,
নীলাভ চাঁদের আলো।
জানি আজ তুমি আমার থেকে বহু দূরে,
তবুও চেয়ে আছি পথের পানে,
যদি ফিরে আসো, আমি যে আজো আকুল হয়ে আছি
আকুল হয়ে হারিয়ে যেতে চাই,
তোমার মিষ্টি ঘ্রাণে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




