একগ্রামের নারী পুরুষ সবাই ছিলো চোর। যে বাচ্চাটা হাটা শিখে, তখন থেকেই তাকে দেয়া হত চুরির ট্রেনিং। আবার তাদের নিজেদের ভিতর ছিলো খুব মিল। অর্থাত কেউ চুরি করতে গেলে যদি ধরা খেতে, তাহলে গ্রামের মানুষ সবাই মিলে বলতো লোকটা পাগল। পাগলের আবার বিচার কিসের? এভাবে তারা বেচে যেতো। আর তাদের চুরিতে আশে পাশের সব গ্রামের মানুষ ছিলো অতিষ্ট। শেষমেস তারা থানায় গিয়ে অভিযোগ করলো। এও বল্ল তাদের চালাকিরও কথা। তো দারোগা সাহেব অনেক চিন্তা করে ডিসিসন নিলো রাতের বেলা অনেক ফোর্স নিয়ে আক্রমন করবেন।
রাত তখন ২ঃ৩০ মিনিট। দারোগা সাহেব বিপুল ফোর্স নিয়ে গ্রামে ঢুকতে গেলেন। আমাদের দেশের পাখিরা আবার মানুষের শব্দ পেলে কিচির মিচির করে। আর সেখানে দারোগা সাহেব অনেক ফোর্স নিয়ে যাচ্ছেন, সভাবতই পাখির কিচির মিচির শুরু।
দারোগাঃ কন্সটেবল।
কন্সটেবলঃ জি স্যার।
দাঃ কয়টা বাজে?
কঃ স্যার, রাত ০২ঃ৩০।
দাঃ তো এতো গভীর রাতে পাখি ডাকে কেন?
কঃ আমিও তো বুঝতে পারতেছিনা স্যার। মনে হয় পাগল হয়ে গেছে।
দাঃ গ্রামবাসী না বলছিলো এই চোরেরা নিজেদের পাগল দাবী করতো?
কঃ জ্বী স্যার।
দাঃ খালি মানুষ পাগল না, পাগলের দেশের পাখিও পাগল। চলো ফিরা যাই।
অতঃপর দারোগা তার ফোর্স সমেত অভিযান অসমাপ্ত রেখেই ফিরে গেলো।
গল্পটা এখানেই শেষ। কিন্তু এই গল্পের মোরালটা কি দাড়ায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




