
করোনা আতংকে ঢাকা মেডিকেলে এক রোগি চিকিৎসা না পেয়ে মারা গেছেন।
শেরইবাংলা মেডিকেলে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীকে সাধারন রোগীদের সাথে একই ওয়ার্ডে রাখা, পরে রোগির পলায়ন।
বিমান বন্দর থেকে নাম মাত্র চেকিং এ যাত্রীদের ছাড়া।
কোয়ারান্টাইনে বিরুদ্ধে ইতালিফেরত প্রবাসীদের বিক্ষোভ ও তাদের ছেড়ে দেয়া।
এ সব ঘটনা বুঝিয়ে দিচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের কোন প্যান বা প্রস্তুতি নেই।
এতদিন ধরে মন্ত্রীরা যা বলে এসেছেন সব ধাপ্পাবাজি।
তারা এর ভায়াবহতা উপলিব্ধি করতে পারেন নি।
এখন তারা স্কুল কলেজ সব বন্ধ করছেন। যেটা শুধু ঘোষনা দিলেই চলে।
কিন্তু যে কাজগুলি করা উচিত ছিল তা তারা করছেন না বা করতে পারছেন না।
এয়ারপোর্ট থেকে কি ভাল ভাবে পরীক্ষা করে সবাইকে বের করা যেত না?
বিদেশ ফেরতদের কি ভাল ব্যবস্থাপনায় কোয়ারান্টাইনে রাখা যেত না?
ফ্লাইট ও বন্দর গুলি কি আরো আগে বন্ধ করা যেত না?
মনে হচ্ছে আমাদের মন্ত্রীরা ভারতের ফলোয়ার। তারা আগে করলে আমরা করতে পারি।
সর্বোপরি মনে হচ্ছে আল্লাহ রক্ষা না করলে ভায়াবহ ভাবে এই ভাইরাস দেশে ছড়িয়ে পরতে পারে।
সরকারের পদক্ষেপ শুধু কথায়, কাজের কাজ কিছুই না।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


