বৃষ্টি বিলাস
২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আষাঢ়ে টিনের চালে ঝুম বৃষ্টি। কখনো কখনো জোর দমকা হাওয়ায় চালে বৃষ্টির ঝাপটা। কিংবা শ্রাবণে দিন ব্যপি টিনের চালে, গাছের পাতায় টিপ টিপ বৃষ্টি। হঠাত বাতাসের ঝাপটায় গাছের পাতায় জমে থাকা বৃষ্টির বড় বড় ফোটা ঝরঝর করে টিনের চালে পড়ার শব্দ। ঠান্ডায় কাথা মুড়ি দিয়ে ঘুম কিংবা খোলা বারান্দায় চা খেতে খেতে কচি সবুজ পাতায় বৃষ্টির ফোটার শব্দের ছন্দে বৃষ্টি উপভোগ করতে করতে পুরনো স্মৃতির পাতায় ডুব দেয়া। ভেজা পচা পাতার গন্ধ বা ভেজা কাকটার কা কা ডাক। কখনো ইচ্ছে হলে টিনের চাল থেকে গড়িয়ে পড়া বৃষ্টির পানিতে একটু গা ভিজিয়ে নেয়া। আলু ভর্তা দিয়ে দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত খেয়ে আবার কাথার নিচে ঢোকা।
মাঝে মাঝে কল্পনায় খুব মিস করি এমন কিছু। এখন আর টিনের ঘড় নেই। ইচ্ছা আছে বাড়িতে ছাদে একটা টিনের চালের ঘর বানাবো কোন একদিন, সামনে একটা খোলা বারান্দা থাকবে। আসে পাসে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। ততদিনে হয়ত গাছগুলি বড় হয়ে যাবে। তখন সে ঘরে বসে বৃষ্টি বিলাস করব।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন