একবার এক লোক তার ছাগল মাঠে রেখে এসে বাসায় মনের সুখে গোছল করছে, সম্পূর্ণ জামাকাপড় ছাড়া। এমন সময় তার ছেলে দৌড়ে এসে বলল, "বাবা ! বাবা !! আমাদের ছাগলটা হারিয়ে গেছে"। একথা শুনে লোকটার তো মাথায় হাত, একটা মাত্র ছাগল তাও আবার হারিয়ে গেছে !! সে সাথে সাথে বের হয়ে ঐ অবস্থায় দৌড়। ছেলে বাবার ঐ অবস্থা দেখে বলল, "বাবা কিছু পড়ে নাও"। লোকটা তখন হাতের কাছে কোন জামাকাপড় না পেয়ে দেয়ালে ঝুলে থাকা ১টা ফ্রেমে বাধানো ছবি খুলে নিয়ে তা দিয়ে নিজের লজ্জা নিবারণ করলো। তারপর তার ছাগল খুজতে রাস্তায় বের হয়ে পড়লো। রাস্তায় যাকেই পেলো তাকেই জিজ্ঞেস করলো,"ভাই আপনে কি আমার ছাগলটা দেখছেন?"। সবার উত্তর একই, "না"। এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত লোকটা তার ছাগল খুঁজেই চলল। এরই মাঝে লোকটা অনেক হাফিয়ে গেছে। এদিকে সারাদিন দৌড়াদৌড়ির কারনে কখন যে ফ্রেম থেকে ছবিটা খুলে পড়ে গেছে, শুধু মাত্র চার কোনা ফ্রেমটা আছে এবেপারে লোকটার কোন খেয়ালই নেই। সে এতই ক্লান্ত হয়ে গেছে যে তার মুখ দিয়ে আর ঠিক মত কথাই বের হচ্ছে না। শেষমেশ সে রাস্তায় একজন মাতালের সামনে পড়লো। সে মাতালের কাছেই জিজ্ঞেস করতে গেল তার ছাগলের কথা, কিন্তু সে অনেক ক্লান্ত বলে, "ভাই ! ভাই !! দেখছেন ? দেখছেন ??" এর বেশি কিছু বলতে পারলো না। মাতাল তখন তার দিকে চেয়ে যেন একটা ঝটকা খেলো !!! মাতালটা খুব ভালো ভাবে লোকটার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, "ভাই! জীবনে আজ পর্যন্ত বহু দেখছি, কিন্তু ফ্রেমে বাধানো এই প্রথম !!!"।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




